ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান
জুলাইয়ের মাঝামাঝি সময়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। এই সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে স্কোয়াডে নেই দলের তিন তারকা ক্রিকেটার বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহিন শাহ আফ্রিদি।
পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন সালমান আলী আগা। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন সহ-অধিনায়ক শাদাব খান এবং পেসার হারিস রউফ। স্কোয়াডে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন বাহাতি পেসার সালমান মির্জা।
জিও সুপারের প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান দল আগামী ১৮ জুলাই ঢাকায় পা রাখবে।
প্রসঙ্গত, এই সিরিজটি ভবিষ্যৎ সফরসূচির (এফটিপি) অংশ নয়। চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে দুই দেশের বোর্ডের আলোচনার ভিত্তিতে এই সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ সফর শেষে পাকিস্তান দল ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সূচি:
প্রথম ম্যাচ: ২০ জুলাই
দ্বিতীয় ম্যাচ: ২২ জুলাই
তৃতীয় ম্যাচ: ২৪ জুলাই
সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তবে এখনও সিরিজের জন্য দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড:
সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নেওয়াজ, হোসাইন তালাত, খুশদিল শাহ, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, শাহিবজাদা ফারহান, সায়েম আইয়ুব, সালমান মির্জা ও সুফিয়ান মোকিম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি