ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
আটক ভারতীয় জেলেদের মাছ নিলামে
বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে অবৈধভাবে মাছ শিকারের দায়ে বঙ্গোপসাগর থেকে ভারতীয় দুটি ট্রলার আটক করেছে নৌবাহিনী। ট্রলার দুটিতে থাকা প্রায় আট হাজার কেজি ইলিশসহ বিভিন্ন মাছ পরে স্থানীয় মৎস্য বিভাগের উদ্যোগে নিলামে বিক্রি করা হয়।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) ভোর পর্যন্ত অনুষ্ঠিত নিলামে এসব মাছ ১৭ লাখ ৮২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়। এ ঘটনায় আটক ৩৪ জন ভারতীয় জেলেকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মোংলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সামুদ্রিক মৎস্য আইন অনুযায়ী শিকার হওয়া অবৈধ মাছ নিলামে তুলে বিক্রির বিধান রয়েছে। এ কারণে অবৈধভাবে ভারতীয় জেলেদের জালে ধরা ইলিশ, বেলে, রূপচাঁদা, ছুরি, চিংড়িসহ ১০ প্রজাতির আট হাজার সামুদ্রিক মাছ নিলামে তুলে বিক্রি করা হয়। মাছ বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।”
এর আগে, বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহলের সময় জাহাজের রাডারে দুটি সন্দেহজনক মাছ ধরার ট্রলারের গতিবিধি শনাক্ত করা হয়। এ অবস্থায় টহলদল ট্রলারগুলোর দিকে অগ্রসর হলে ভারতীয় জেলেরা পালানোর চেষ্টা করে।
তবে ধাওয়া দিয়ে নৌবাহিনীর সদস্যরা ‘এফবি ঝড়’ ও ‘এফবি মঙ্গল চন্ডি-৩৮’ নামের দুটি ভারতীয় ট্রলার এবং সেগুলোর সঙ্গে থাকা ৩৪ জন ভারতীয় জেলেকে বাংলাদেশের জলসীমার ভেতর থেকেই আটক করতে সক্ষম হন।
আটক ৩৪ ভারতীয় জেলেদের বিরুদ্ধে সমুদ্র আইন বা মেরিন ফিশারিজ ‘ল’ ধরায় মামলা হয়েছে বলে জানিয়েছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান।
আসামিরা ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসিন্দা বলে জানা গেছে। তাদেরকে আদালতের মাধ্যমে মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ