ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সিরিয়ায় ১২ হাজার বিদেশি যোদ্ধাকে নিয়ে নতুন পরিকল্পনা
সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার দেশটির সেনাবাহিনীতে থাকা প্রায় ১২ হাজার বিদেশি যোদ্ধাকে আফ্রিকার বিভিন্ন দেশে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। বুধবার সামরিক নেতৃত্বের ঘনিষ্ঠ একটি সূত্র এই তথ্য জানিয়েছে।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ইরেম নিউজের বরাতে জানা যায়, ‘অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষের ওপর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ হ্রাসের লক্ষ্যেই’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র মতে, বর্তমানে সিরিয়ায় প্রায় ১০ থেকে ১২ হাজার বিদেশি যোদ্ধা রয়েছে যারা আল-আসাদ সরকারের পতনে সহায়তাকারী বাহিনীর ১০–২০ শতাংশ।
বিশ্লেষকদের ধারণা, এই বিদেশি যোদ্ধাদের ভবিষ্যৎ নির্ধারণই এখন সিরিয়ার রাজনৈতিক পুনর্গঠন, আন্তর্জাতিক স্বীকৃতি ও পুনর্গঠন সহায়তা পাওয়ার ক্ষেত্রে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে।
এর আগে নতুন প্রশাসন কিছু বিদেশি যোদ্ধার বৈধতা দেওয়ার উদ্যোগ নিলেও তাদের উপস্থিতি এখনো আন্তর্জাতিক মঞ্চে সিরিয়ার স্বীকৃতির পথে বড় প্রতিবন্ধক। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতেও এ ইস্যু জটিলতা তৈরি করছে।
দেশের অভ্যন্তরেও বিষয়টি বিতর্কিত হয়ে উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকা কিছু যোদ্ধা দামেস্কসহ উপকূলীয় শহরগুলোতে সংখ্যালঘুদের সম্পত্তি দখল ও তল্লাশি অভিযান চালাচ্ছে।
তবে সিরিয়ার অন্তর্বর্তী সরকার এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। যোদ্ধাদের আফ্রিকায় স্থানান্তরের পরিকল্পনা কীভাবে বাস্তবায়িত হবে এবং সংশ্লিষ্ট দেশগুলোর সম্মতি রয়েছে কিনা—তা এখনো স্পষ্ট নয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত