ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ভারতকে কড়া বার্তা দিল চীন
দালাইলামার পরবর্তী উত্তরসূরি নির্বাচন নিয়ে ভারতীয় পক্ষ থেকে দেওয়া মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন। তিব্বত সম্পর্কিত সব সিদ্ধান্ত চীনের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে অন্য কোনো দেশের হস্তক্ষেপ বরদাশত করা হবে না বলে জানিয়েছেন ঢাকায় চীনা দূতাবাসের মুখপাত্র ইউ ঝিং।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “ভারতের কিছু গবেষণা প্রতিষ্ঠান এবং কৌশলগত মহল থেকে দালাইলামার পুনর্জন্ম নিয়ে যে মন্তব্য আসছে তা সম্পূর্ণ অনভিপ্রেত।” তিনি ভারতের পররাষ্ট্র নীতিনির্ধারকদের আরও সংবেদনশীল হওয়ার পরামর্শ দেন।
এর আগে ভারতের ধর্মমন্ত্রী কিরেন রিজিজু এক অনুষ্ঠানে বলেন, পরবর্তী দালাইলামা কে হবেন তা নির্ধারণ করবেন কেবল তিব্বতী বৌদ্ধ সম্প্রদায়। এ বিষয়ে চীনের কোনো ভূমিকা থাকতে পারে না।
উল্লেখ্য, ভারতের ধর্মশালায় প্রায় ৭০ হাজার তিব্বতী শরণার্থী বসবাস করেন। এখানে নির্বাসিত তিব্বত সরকার পরিচালিত হয়।
বিশ্লেষকদের মতে, দালাইলামার উপস্থিতি ভারতের জন্য চীনের বিরুদ্ধে একটি কৌশলগত হাতিয়ার হিসেবে কাজ করে। তবে ভারত সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ধর্ম বা বিশ্বাস সংশ্লিষ্ট কোনো বিষয়ে তারা নির্দিষ্ট অবস্থান নেয় না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত