ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বড় আন্দোলন হতে যাচ্ছে পাকিস্তানে, ব্যাপক ধরপাকড়
কারাগারে আটক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ৫ আগস্ট দেশজুড়ে বৃহত্তর বিক্ষোভের ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
শনিবার (১২ জুলাই) দলটি অনানুষ্ঠানিকভাবে তাদের আন্দোলন শুরু করে। এদিন রাতে লাহোরে পৌঁছান খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর।
পিটিআইয়ের এ আন্দোলন দমন করতে শুরু থেকেই কঠোর অবস্থান নিয়েছে পাকিস্তানের পুলিশ। যদিও গান্দাপুরকে লাহোরে প্রবেশ করতে দেওয়া হয়। তবে দলটির অনেক নেতার বাসায় অভিযান চালানো হয়েছে এবং কয়েকজনকে আটক করারও চেষ্টা চলছে।
২০২৩ সালের ৫ আগস্ট বিভিন্ন মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। গত দুই বছর ধরে তিনি কারাবন্দি রয়েছেন।
ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ৫ আগস্ট থেকে দেশব্যাপী বড় পরিসরে আন্দোলনে নামতে যাচ্ছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটি জানিয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাবাহিনীকে চাপ প্রয়োগের মাধ্যমে ইমরান খানের মুক্তি নিশ্চিত করা হবে।
পিটিআই নেতা আলী আমিন গান্দাপুর ছাড়াও দলের অন্যান্য নেতারা লাহোরের রাইউইন্ড এলাকার একটি ফার্মহাউজে অবস্থান নিয়েছেন। এটি শরীফ পরিবারের পারিবারিক বাসভবনের কাছাকাছি অবস্থিত।
উল্লেখ্য, ঈদুল আজহার পর ইমরান খানের মুক্তির দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছিল পিটিআই। তবে দলটি এখন ৫ আগস্ট থেকে এই আন্দোলন শুরু করার কথা জানাচ্ছে।
সূত্র: পিটিআই
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক