ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ভারতে বাংলা বললেই ‘বাংলাদেশি ট্যাগ’ : চলছে ধরপাকড়
ভারতের বিভিন্ন রাজ্যে বাংলা ভাষায় কথা বলার কারণে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে আটকের ঘটনা ক্রমেই বাড়ছে। এ বিষয় নিয়ে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা অভিযোগ করে বলেন, আসাম, ওড়িশা, রাজস্থান, মহারাষ্ট্র ও দিল্লিসহ একাধিক রাজ্যে বাংলাভাষীদের টার্গেট করা হচ্ছে। বিশেষ করে দিল্লির বসন্তকুঞ্জের বাঙালি পাড়ায় শুধু বাংলায় কথা বলার অভিযোগে পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
তিনি দাবি করেন, শুধু যে সামাজিকভাবে হেনস্তা করা হচ্ছে তা নয় বরং সরকারি পর্যায় থেকেও বাঙালিদের বাংলাদেশি আখ্যা দিয়ে তাঁদের হয়রানি করা হচ্ছে। এমনকি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা সম্প্রতি বলেছেন, জনগণনায় কেউ যদি বাংলা মাতৃভাষা হিসেবে উল্লেখ করেন তাহলে তাকে বিদেশি হিসেবে চিহ্নিত করা হবে।
ওড়িশা রাজ্যে গেল কয়েক দিনে প্রায় সাড়ে ৩শ’ বাংলাভাষী মানুষকে আটক করা হয়েছে শুধুমাত্র ভাষাগত পরিচয়ের ভিত্তিতে। বিভিন্ন রাজ্য থেকে পুশব্যাকের অভিযোগও উঠেছে—যেখানে ভারতীয় নাগরিকদেরই বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে সীমান্তে ঠেলে পাঠানো হয়েছে।
এই পরিস্থিতিকে ‘ভয়াবহ ও বিভাজনমূলক’ বলে অভিহিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে তিনি একটি চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে। এর আগেও পশ্চিমবঙ্গ বিধানসভায় তিনি এ বিষয়ে সরব হয়েছিলেন। এবার কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি জানিয়ে তৃণমূল নেত্রী সরাসরি দেশের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ ঘটনায় বিজেপি-বিরোধী রাজনৈতিক শিবিরগুলো থেকেও তীব্র প্রতিক্রিয়া এসেছে। তাদের দাবি এটি ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে ভাষাভিত্তিক বৈষম্যের প্রকাশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল