ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ড্রোন হামলায় চাপে ভারত! মিয়ানমারে উলফা ঘাঁটিতে বিস্ফোরণ
ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে মিয়ানমারের পূর্বাঞ্চলে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা) এর অন্তত চারটি ঘাঁটিতে ড্রোন হামলার অভিযোগ উঠেছে। হামলায় উলফার উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তারা জানিয়েছে। তবে ভারতীয় সেনাবাহিনী এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে।
রোববার ভোরে শতাধিক ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয় বলে দাবি করেছে সংগঠনটি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে নর্থইস্ট এর প্রতিবেদনে বলা হয়েছে, উলফা অভিযোগ করেছে যে, আসামে অবস্থিত তাদের চারটি ক্যাম্পকে লক্ষ্য করে ভারতীয় সেনাবাহিনী হামলা চালায়। ড্রোন ব্যবহার করে এই অভিযানে মিয়ানমারের পূর্বাঞ্চলে উলফার একাধিক ঘাঁটিতে সুনির্দিষ্টভাবে আঘাত হানা হয়।
সংগঠনটির দাবি, হামলায় অন্তত ১৯ জন উলফা সদস্য নিহত হয়েছেন এবং আরও অন্তত ১৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে উলফা-আইয়ের সামরিক শাখার জ্যেষ্ঠ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল নয়ন অসম (নয়ন মেধি) রয়েছেন বলেও দাবি করেছে সংগঠনটি। এছাড়া, মণিপুরের বিদ্রোহী সংগঠন পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) রাজনৈতিক শাখা রেভল্যুশনারি পিপলস ফ্রন্টের (আরপিএফ) কয়েকজন সদস্যও এই হামলায় হতাহত হয়েছেন।
তবে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এসব অভিযোগ নাকচ করা হয়েছে। প্রতিরক্ষা বিভাগের জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত বার্তা সংস্থা আইএএনএসকে বলেন, আমাদের কাছে এ ধরনের কোনো অভিযানের তথ্য নেই।
উল্লেখ্য, উলফা-আই একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন যা আসামের স্বাধীনতার দাবিতে সশস্ত্র লড়াই চালিয়ে যাচ্ছে এবং দীর্ঘদিন ধরে এর বেশ কিছু ঘাঁটি মিয়ানমারে অবস্থান করছে। ভারত-মিয়ানমার সীমান্তে এ ধরনের অভিযানের অভিযোগ সাম্প্রতিক সময়ে নতুন করে উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত