ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হুমকির মুখে ইউরোপ’
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ এমন ভয়াবহ হুমকির মুখোমুখি হয়নি বলে সতর্ক করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ইউরোপের স্বাধীনতা এখন মারাত্মক চ্যালেঞ্জের সম্মুখীন বলে মন্তব্য করেছেন তিনি।
সোমবার (১৪ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, প্যারিসে ফরাসি সশস্ত্র বাহিনীর উদ্দেশে দেওয়া এক ভাষণে ম্যাক্রোঁ বলেন, “আমরা একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছি। বৈশ্বিক রাজনীতি আজ অত্যন্ত জটিল ও অনিশ্চিত।”
তিনি জানান, ফ্রান্স আগামী বছর থেকে প্রতিরক্ষা খাতে অতিরিক্ত ৩.৫ বিলিয়ন ইউরো ব্যয় করবে। ২০২৭ সালের মধ্যে আরও ৩ বিলিয়ন ইউরো যোগ হবে। এই পরিকল্পনার মাধ্যমে পূর্ব নির্ধারিত সময়ের তিন বছর আগেই সামরিক বাজেট দ্বিগুণ করার লক্ষ্যে পৌঁছাতে চায় ফ্রান্স।
২০১৭ সালে ফরাসি প্রতিরক্ষা বাজেট ছিল ৩২ বিলিয়ন ইউরো। নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে ২০২৭ সালের মধ্যেই তা বেড়ে দাঁড়াবে ৬৪ বিলিয়ন ইউরোতে। তবে এটি এখনও ফরাসি পার্লামেন্টের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
বাস্তিল দিবসের আগের দিন এই ভাষণে ম্যাক্রোঁ বলেন, “এই পৃথিবীতে স্বাধীন থাকতে হলে শক্তি থাকতে হয়। আর শক্তি থাকলে ভয় দেখানো যায়।”
রাশিয়ার আগ্রাসনকে তিনি “সাম্রাজ্যবাদী নীতি” হিসেবে উল্লেখ করে ইউক্রেনের প্রতি ফ্রান্সের কঠোর সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “বিশ্ব আবারও পারমাণবিক প্রতিযোগিতা ও বড় সংঘাতের দিকে এগোচ্ছে।”
এদিকে সামরিক জোট ন্যাটো সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে, সদস্য দেশগুলো তাদের জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করবে যেখানে আগে তা ছিল ২ শতাংশ। যুক্তরাজ্যও প্রতিরক্ষা নীতিমালা পর্যালোচনার ঘোষণা দিয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন, “এটি মস্কোতে একটি কড়া বার্তা পাঠাবে।”
ফরাসি সেনাবাহিনীর প্রধান থিয়েরি বারকার্ড সম্প্রতি বলেন, “রাশিয়া ফ্রান্সকে ইউরোপে তার প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করছে।” তার মতে, “আজ ইউক্রেনে যা ঘটছে সেটিই ইউরোপের ভবিষ্যতের দিক নির্ধারণ করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী