ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ইসরায়েলের হাত থেকে প্রাণে বাঁচলেন ইরানের প্রেসিডেন্ট
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান গত জুনে ইসরায়েলি বিমান হামলায় আহত হন বলে জানিয়েছে দেশটির আধাসরকারি সংবাদ সংস্থা ফারস। তাদের প্রতিবেদনে বলা হয়, ১৬ জুন পশ্চিম ইরানের একটি ভবনে অনুষ্ঠিত সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠক চলাকালে ওই হামলা চালায় ইসরায়েলি জেট বিমান।
প্রতিবেদনে আরও জানানো হয়, বিমান থেকে ছোড়া ছয়টি বোমা বা ক্ষেপণাস্ত্র ভবনের দরজা ও জানালায় আঘাত হানে। এর ফলে ভবনের ভেতরে থাকা কর্মকর্তারা মারাত্মক ঝুঁকিতে পড়েন। তবে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ ও বিচার বিভাগের প্রধান গোলাম-হোসেইন মোহসেনি-এজেই জরুরি হ্যাচ ব্যবহার করে নিরাপদে বেরিয়ে আসেন। সে সময় বের হওয়ার পথে প্রেসিডেন্ট পেজেশকিয়ানসহ কয়েকজনের পায়ে আঘাত লাগে।
সম্প্রতি মার্কিন উপস্থাপক টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, “তারা আমাদের বৈঠকের অবস্থান জেনে বোমা হামলা চালিয়েছিল। তাদের কাছে আগেই তথ্য পৌঁছেছিল যা স্পষ্টতই কোনো গুপ্তচরের মাধ্যমে পেয়েছে।”
হামলার স্থান সম্পর্কে নির্ভুল তথ্য ফাঁস হওয়ার পর ইরানের নিরাপত্তা বাহিনী সন্দেহ করছে তথ্যটি ইরানের ভেতর থেকেই ফাঁস হয়েছে।
এর আগে ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছিল, তেহরানের পশ্চিমাংশের শাহরাক-ই ঘার্ব এলাকায় ১৬ জুন একটি ইসরায়েলি হামলা হয়েছিল। তবে সুনির্দিষ্ট স্থান এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক শীর্ষ কর্মকর্তা মহসেন রেজায়ি স্বীকার করেছেন, সুপ্রিম কাউন্সিলের বৈঠকস্থলে ইসরায়েল হামলা চালিয়েছিল তবে কাউন্সিলের কেউ গুরুতরভাবে আহত হননি।
এছাড়া জুন মাসেই ইসরায়েল ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতেও হামলা চালায়। এতে আইআরজিসির প্রধান জেনারেল হোসেইন সালামি, ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রধান জেনারেল আমির আলি হাজিজাদেহ এবং সশস্ত্র বাহিনীর দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ বাঘেরি নিহত হন।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এ প্রসঙ্গে বলেন, “আমাদের লক্ষ্য রাজনৈতিক নেতাদের হত্যা কিংবা শাসনব্যবস্থা বদলানো ছিল না।”
জবাবে ইরানও ইসরায়েলে পাল্টা হামলা চালায়। তারা প্রায় ৫০০ ব্যালিস্টিক মিসাইল এবং ১১০০ ড্রোন দিয়ে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় আঘাত হানে। এতে অন্তত ২৮ জন নিহত হন এবং তিন হাজারেরও বেশি মানুষ আহত হন।
এই উত্তেজনার প্রেক্ষাপটে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পরিকল্পনা বাতিল করেছিলেন। অন্যদিকে ইসরায়েল জানায় তারা জানত না খামেনি কোথায় অবস্থান করছেন।
তথ্য : টাইমস অফ ইসরাইল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ