ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
রান্নার কিছু সাধারণ ভুলে বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি
ক্যানসার—এই শব্দটি শুনলেই আমরা অনেকেই আতঙ্কিত হয়ে পড়ি। বেশিরভাগ মানুষ মনে করেন, কেবল ধূমপান বা মদ্যপান করলেই ক্যানসারের ঝুঁকি বাড়ে। তবে বাস্তবতা হলো, দৈনন্দিন অনেক সাধারণ অভ্যাসও অজান্তেই এই মরণব্যাধির সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে রান্নার সময় কিছু ভুল নিয়ম আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।
চলুন জেনে নিই রান্নার সময় যেসব অভ্যাস ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে—
১. সরাসরি আগুনে রুটি সেঁকারুটি দ্রুত ফুলে যায় বলে অনেকে তাওয়ার বদলে সরাসরি গ্যাসের আগুনে রুটি সেঁকে থাকেন। কিন্তু এতে ‘অ্যাক্রিলামাইড’ নামে এক ধরনের ক্ষতিকর রাসায়নিক উৎপন্ন হয়, যা ক্যানসারের সম্ভাবনা বাড়ায়।
২. পুরনো তেল বারবার ব্যবহার করাএকই তেল বারবার গরম করলে তা তার রাসায়নিক গঠন হারিয়ে ফেলে এবং এতে ক্ষতিকর ট্রান্স ফ্যাট ও ফ্রি র্যাডিকেল তৈরি হয়। এসব উপাদান ক্যানসার ও হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। তাই একবার ব্যবহৃত তেল পুনরায় না ব্যবহার করাই ভালো।
৩. ডাল ও শস্য ঠিকমতো না ধোয়া বা না ভিজিয়ে রান্নাডাল, ছোলা বা অন্যান্য শস্য ধুয়ে ভিজিয়ে না রেখে সরাসরি রান্না করলে এতে থাকা ফাইটিক অ্যাসিড শরীরের জন্য প্রয়োজনীয় খনিজ শোষণে বাধা দেয়। সেই সঙ্গে কীটনাশকের অবশিষ্টাংশও শরীরে প্রবেশ করতে পারে, যা দীর্ঘমেয়াদে লিভারের ক্ষতি ও ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।
৪. সবজির খোসা ফেলে দেওয়াঅনেকেই সবজির খোসা ছাড়িয়ে রান্না করেন, অথচ বেশিরভাগ সবজির খোসায় থাকে গুরুত্বপূর্ণ অ্যান্টি-অক্সিডেন্ট ও ফাইটোনিউট্রিয়েন্টস, যা ক্যানসার প্রতিরোধে সহায়ক। তাই ভালোভাবে ধুয়ে সবজির খোসাসহ রান্না করাই উত্তম।
৫. আলু ফ্রিজে সংরক্ষণ করাআলু ফ্রিজে রাখলে সেটি শর্করায় রূপান্তরিত হয়। পরে রান্নার সময় সেই শর্করা থেকে অ্যাক্রিলামাইড তৈরি হয়, যা ক্যানসার সৃষ্টির জন্য দায়ী হতে পারে। তাই আলু ঠান্ডা, শুষ্ক জায়গায় সংরক্ষণ করা উচিত, ফ্রিজে নয়।
৬. খাবারের পরপরই চা পানখাবারের ঠিক পরেই চা পান অনেকের অভ্যাস। কিন্তু চায়ের কিছু উপাদান যেমন ট্যানিন ও অক্সালেট শরীরে আয়রনের শোষণ কমিয়ে দেয়। ফলে দীর্ঘমেয়াদে অপুষ্টি দেখা দিতে পারে, যা শরীরকে রোগপ্রবণ করে তোলে। তাই খাবারের অন্তত ৩০–৪০ মিনিট পর চা পান করাই ভালো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত