ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
শিশুর হাতে ফোন দেওয়ার আগে যে বিষয়গুলো ভাবা জরুরি
সন্তানদের বড় করে তোলা সব সময়ই চ্যালেঞ্জিং, আর এই ডিজিটাল যুগে তা আরও কঠিন হয়ে উঠেছে। শিশুরা এখন খুব অল্প বয়স থেকেই প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়ার সংস্পর্শে আসছে। পড়াশোনার জন্য ফোন, ট্যাব কিংবা ল্যাপটপ দেওয়া হলেও এগুলোর মাধ্যমে তারা অনায়াসেই ইন্টারনেট দুনিয়ায় প্রবেশ করছে—যা ভালো ও খারাপ দুই ধরনের প্রভাবই ফেলতে পারে।
অভিভাবকদের দায়িত্ব হচ্ছে শিশুদের সঠিকভাবে গাইড করা। তারা যেন অনলাইনে নিরাপদ থাকে এবং সোশ্যাল মিডিয়ার অপব্যবহারে জড়িয়ে না পড়ে, সে বিষয়ে সচেতন করতে হবে।
সন্তানদের নিরাপদ রাখতে যেসব বিষয় খেয়াল রাখা জরুরি:
১. ফ্রেন্ড রিকোয়েস্ট ও অপরিচিতের সঙ্গে যোগাযোগ:শিশুরা অনেক কিছুই সহজে বিশ্বাস করে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় কারও সুন্দর আচরণের আড়ালে লুকিয়ে থাকতে পারে বিপজ্জনক উদ্দেশ্য। তাই কারও ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ বা কথোপকথনের আগে সাবধান হতে শেখাতে হবে।
২. ছবি ও পোস্ট শেয়ার:আজকের পোস্ট ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে। তাই ছবি বা তথ্য শেয়ার করার আগে তাদের চিন্তাভাবনা করার অভ্যাস গড়াতে হবে।
৩. সাইবার বুলিং:অনলাইন হয়রানি বা সাইবার বুলিং শিশুদের মানসিকভাবে বিপর্যস্ত করতে পারে। তারা যেন ভয় না পেয়ে এ ধরনের সমস্যা বাবা-মাকে জানায়, সেই সম্পর্ক গড়ে তুলতে হবে।
৪. নিরাপত্তাহীনতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক:সন্তান যেন মনে করে—যেকোনো সমস্যায় বাবা-মার সঙ্গে খোলামেলা কথা বলা নিরাপদ। এজন্য বন্ধুত্বপূর্ণ ও সহানুভূতিশীল আচরণ করা দরকার।
৫. ব্যক্তিগত তথ্য গোপন রাখা:শিশুদের শেখাতে হবে—নাম, ঠিকানা, স্কুলের নাম, বাবা-মায়ের পেশা ইত্যাদি ব্যক্তিগত তথ্য কখনোই অনলাইনে শেয়ার করা যাবে না।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সন্তানদের সঙ্গে নিয়মিত কথা বলা, তাদের অনলাইন কর্মকাণ্ডে আগ্রহ দেখানো এবং তাদের মানসিকভাবে প্রস্তুত করে তোলা—যাতে তারা নিজেরাই বুঝে অনলাইনে কী করা উচিত আর কী নয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত