ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
রাতের কৃত্রিম আলো বাড়ায় বিষণ্নতার ঝুঁকি: চীনা গবেষণা
রাতের বেলা কৃত্রিম আলোর সংস্পর্শে বেশি সময় কাটালে বিষণ্নতার মতো আচরণ দেখা দিতে পারে—চীনের এক সাম্প্রতিক গবেষণায় এমনটাই দাবি করা হয়েছে। গবেষণাটি প্রকাশিত হয়েছে স্বনামধন্য সাময়িকী Proceedings of the National Academy of Sciences-এ।
চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্সেসের কুনমিং ইনস্টিটিউট এবং হ্যফেই বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত এই গবেষণায় দেখা যায়, রাতের আলো মস্তিষ্কের এক নির্দিষ্ট স্নায়ু পথকে সক্রিয় করে তোলে, যা সরাসরি মন-মেজাজের ওপর প্রভাব ফেলে।
গবেষণায় 'ট্রিশ্যু' নামের একটি স্তন্যপায়ী প্রাণীকে তিন সপ্তাহ ধরে প্রতি রাতে ২ ঘণ্টা নীল আলোতে রাখা হয়। মানুষের সঙ্গে প্রাণীটির জিনগত মিল রয়েছে। গবেষণার পর দেখা যায়, প্রাণীটির মধ্যে বিষণ্নতাজনিত আচরণ, খাবারের প্রতি অনাগ্রহ, খাবার খোঁজার সক্ষমতা হ্রাস এবং স্মৃতিশক্তির দুর্বলতার লক্ষণ দেখা দিয়েছে।
গবেষকরা একটি নতুন ভিজ্যুয়াল সার্কিট শনাক্ত করেছেন, যেখানে চোখের বিশেষ কোষ থেকে সংকেত পৌঁছে যায় মস্তিষ্কের সেই অংশে, যা মেজাজ নিয়ন্ত্রণ করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে