ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
রঙের ভিন্নতায় ভালোবাসার বার্তা দিতে আজ পালিত হচ্ছে টেডি ডে
নিজস্ব প্রতিবেদক: ভ্যালেন্টাইনস সপ্তাহের চতুর্থ দিন হিসেবে আজ পালিত হচ্ছে টেডি ডে। ভালোবাসা প্রকাশের এই বিশেষ উপলক্ষে প্রিয় মানুষকে টেডি বিয়ার উপহার দেওয়ার প্রবণতা সাম্প্রতিক বছরগুলোতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কার্ড, ফুল বা চকোলেটের পাশাপাশি টেডি এখন আবেগ জানানোর একটি স্থায়ী ও স্মরণীয় মাধ্যম হিসেবে জায়গা করে নিয়েছে।
টেডি উপহার দেওয়ার মধ্যে এক ধরনের আভিজাত্য ও দীর্ঘস্থায়ী স্মৃতির আবহ থাকে। ফুলের মতো দ্রুত শুকিয়ে যায় না, আবার চকোলেটের মতো নির্দিষ্ট সময়ের মধ্যে শেষও হয়ে যায় না একটি টেডি বছরের পর বছর ধরে সম্পর্কের স্মৃতি বহন করে।
যদিও আজ এটি ভালোবাসার প্রতীক, টেডি বিয়ারের পেছনে রয়েছে একটি হৃদয়স্পর্শী ইতিহাস। বিশ শতকের শুরুতে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট এক শিকার অভিযানে গেলে তাঁর সহযোগীরা একটি কালো ভাল্লুক ধরে গাছের সঙ্গে বেঁধে সেটিকে গুলি করার পরামর্শ দেন। তবে ঘটনাটি তাঁর অপছন্দ হওয়ায় রুজভেল্ট ভাল্লুকটিকে হত্যা করতে অস্বীকৃতি জানান এবং পরে সেটিকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন।
প্রেসিডেন্টের এই মানবিক আচরণ দ্রুতই আলোচনায় আসে। রাজনৈতিক কার্টুনিস্ট ক্লিফোর্ড বেরিম্যান ঘটনাটি নিয়ে একটি ব্যঙ্গচিত্র আঁকেন, যা ১৯০২ সালের ১৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্টে প্রকাশিত হয়। সেই চিত্র থেকেই অনুপ্রাণিত হয়ে ব্যবসায়ী মরিস মিচটম ও তাঁর স্ত্রী রোজ ভাল্লুকের আদলে একটি খেলনা তৈরি করেন এবং প্রেসিডেন্টের নামানুসারে এর নাম দেন ‘টেডির বিয়ার’।
রুজভেল্টের নাম ব্যবহারের অনুমতি পাওয়ার পর খেলনাটি দ্রুত জনপ্রিয়তা লাভ করে। পরবর্তীতে রাশিয়ান বংশোদ্ভূত মরিস মিচটম ‘আইডিয়াল টয়’ কোম্পানি প্রতিষ্ঠা করেন, যা সময়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় পুতুল প্রস্তুতকারী প্রতিষ্ঠানে পরিণত হয়। এভাবেই টেডি বিয়ার ধীরে ধীরে বিশ্বজুড়ে ভালোবাসা ও আবেগের প্রতীকে রূপ নেয়।
টেডি ডে উপলক্ষে উপহারের রঙেরও আলাদা আলাদা অর্থ রয়েছে-
লাল টেডি: গভীর ভালোবাসা ও প্রবল আবেগের প্রতীক; সম্পর্কের দৃঢ়তা প্রকাশ করে।
গোলাপি টেডি: ভালোবাসার প্রস্তাব গ্রহণের ইতিবাচক ইঙ্গিত হিসেবে ধরা হয়।
কমলা টেডি: আনন্দ, উচ্ছ্বাস ও নতুন সম্পর্কের সম্ভাবনার বার্তা দেয়।
নীল টেডি: আন্তরিক ও গভীর ভালোবাসার প্রকাশ, সম্পর্কের সৌভাগ্যের ইঙ্গিত বহন করে।
সবুজ টেডি: দৃঢ় প্রতিশ্রুতি, বিশ্বাস ও দীর্ঘস্থায়ী মানসিক বন্ধনের প্রতীক।
ভালোবাসার দিনে উপযুক্ত রঙের টেডি নির্বাচন করলে অনুভূতিগুলো আরও স্পষ্টভাবে প্রকাশ পায়; একই সঙ্গে এই ছোট্ট উপহারটি মনে করিয়ে দেয় শতবর্ষ পেরিয়ে আসা টেডি বিয়ারের আবেগঘন ইতিহাস ও ভালোবাসার প্রতীকী তাৎপর্য।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে