ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
শেষ দিনে বিটিআরসিতে ৪০ কর্মকর্তার বড় রদবদল
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এক অফিস আদেশে বিভিন্ন বিভাগে একযোগে ৪০ জন কর্মকর্তার দায়িত্ব ও পদায়নে রদবদল করা হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) কমিশনের উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আশরাফুল আলম স্বাক্ষরিত ওই আদেশে এই পরিবর্তনের বিষয়টি জানানো হয়।
আদেশ অনুযায়ী, উপপরিচালক পর্যায়ে সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মো. রাইসুল ইসলাম এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের ড. শামসুজ্জোহাকে স্পেকট্রাম বিভাগে বদলি করা হয়েছে। স্পেকট্রাম বিভাগের মো. মেহফুজ বিন খালেদকে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগে এবং মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন উইংয়ের মো. জাকির হোসেন খানকে অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগে স্থানান্তর করা হয়েছে। একই সঙ্গে ওই বিভাগের উপপরিচালক মো. আব্দুস শহীদ চৌধুরীকে মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন উইংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া মানবসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা এবং প্রশাসনের ক্রয় অধিশাখায় দায়িত্বে থাকা মোহাম্মদ আশরাফুল আলমকে অফিস ব্যবস্থাপনা ও ক্রয় অধিশাখায় পদায়ন করা হয়েছে। স্পেকট্রাম বিভাগের কাজী মো. আহসানুল হাবীব মিথুনকে সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগে, প্রশাসনের এস এম আফজাল রেজাকে স্পেকট্রাম বিভাগে, এনফোর্সমেন্ট অ্যান্ড ইনস্পেকশন ডিরেক্টরেটের মো. আসফাক আহমেদকে লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগে এবং সেলিনা পারভীনকে মানবসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা অধিশাখায় বদলি করা হয়েছে। তবে আদেশে নাম থাকলেও মো. আমান উল্লাহ ও মো. মাহবুবুর রহমানকে আগের মতো লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগেই বহাল রাখা হয়েছে।
সিনিয়র সহকারী পরিচালক পর্যায়ে এনফোর্সমেন্ট অ্যান্ড ইনস্পেকশন ডিরেক্টরেটের মোহাম্মদ ফিরোজ মিয়াকে স্পেকট্রাম বিভাগে এবং স্পেকট্রাম বিভাগের হাজ্জাজ হোসেন হেলালকে এনফোর্সমেন্ট অ্যান্ড ইনস্পেকশন বিভাগে সংযুক্ত করা হয়েছে। স্পেকট্রামের শান্ত কুমার দাশকে সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে সিস্টেমস অ্যান্ড সার্ভিসেসের মো. তৌফিকুল ইসলামকে স্পেকট্রাম বিভাগে এবং প্রশাসনিক কর্মকর্তা সজল মণ্ডলকে লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগে বদলি করা হয়েছে।
অন্যদিকে এনফোর্সমেন্ট অ্যান্ড ইনস্পেকশন ডিরেক্টরেটের মো. আবদুল জব্বারকে পদোন্নতি দিয়ে অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগে উপসহকারী পরিচালক করা হয়েছে। লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিংয়ের মো. মুবিন তালুকদারকে প্রশাসনে, প্রশাসনের মোসাম্মৎ রাশিদা ইয়াসমিন সরকারকে এনফোর্সমেন্ট অ্যান্ড ইনস্পেকশনে, কমিশন সচিব দপ্তরের মো. ফিরোজ বাদশাহকে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগে এবং ওই বিভাগের নিবাস হালদারকে প্রশাসনে ন্যস্ত করা হয়েছে। প্রশাসনের মো. আমিনুল ইসলামকে কমিশন সচিব দপ্তরে পদায়ন করা হয়েছে।
এদিকে কয়েকজন কর্মকর্তা আগের বিভাগেই স্বপদে বহাল রয়েছেন। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগে মো. দিদারুল ইসলাম, মো. কামরুর হাসান হিরু, নেছার আহম্মদ ও আকরারুল হক দায়িত্বে থাকছেন। লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগে বহাল আছেন মো. জাহাঙ্গীর আলম, মাহমুদা নাসরিন, নাদিয়া ইসলাম, মুহাম্মদ আশরাফুজ্জামান জাহেদ ও রাকিবুল ইসলাম। স্পেকট্রাম বিভাগে ইয়াসমিন সুলতানা, মো. মিন্টু প্রাং, মো. মেহেদী হাসান ও সুমাইয়া রহমান এবং অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগে মো. মোশায়েল উল ইসলাম, মো. আমানত আলী ও মো. তুষার বেপারী আগের দায়িত্বেই রয়েছেন।
বিটিআরসি সূত্র জানিয়েছে, বদলিকৃতদের মধ্যে কয়েকজন সম্প্রতি পদোন্নতি পেয়েছেন। যাদের আপাতত একই বিভাগে রাখা হয়েছে, ভবিষ্যতে তাদের ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে এবং তা অবিলম্বে বাস্তবায়ন হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত নতুন বিভাগ, শাখা বা দপ্তরে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত