ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
দায়িত্ব পালনকালে নৈতিকতার প্রশ্নে কখনও আপোস করিনি: বাণিজ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: দায়িত্বের শেষ সময়ে এসে সততা ও নৈতিকতার প্রশ্নে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করলেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বিদায় সংবর্ধনায় তিনি বলেন, দায়িত্ব পালনকালে নীতির সঙ্গে কোনো আপস করেননি এবং ভবিষ্যতেও করবেন না।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা জানান, দায়িত্ব নিতে এসে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সম্পর্কে তার নেতিবাচক ধারণা ছিল। কিন্তু কাজের অভিজ্ঞতায় সেই ধারণা বদলে গেছে। কর্মকর্তাদের তিনি দেশের মূল্যবান সম্পদ উল্লেখ করে বলেন, সঠিক নেতৃত্ব পেলে তারা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন—এটি তারা প্রমাণ করেছেন।
কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে যে পরিবর্তনের সূচনা হয়েছে, তার প্রতিফলন আচরণ ও কাজের মধ্যেও দেখা উচিত। কোনো অন্যায় নির্দেশ এলে তা বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করতে হবে এবং সঠিক পদ্ধতিতে কাজ করার পরামর্শ দিতে হবে।
তিনি আরও বলেন, আগামী ১৮ তারিখ নতুন নেতৃত্ব দায়িত্ব নেবে, যা মন্ত্রণালয়ের জন্য একটি নতুন অধ্যায় ও আনন্দের দিন হতে পারে। নতুন মন্ত্রীকে কার্যকরভাবে কাজ করতে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মতপার্থক্য থাকলে তা সরাসরি ও স্পষ্টভাবে জানানোই হবে উত্তম।
নিজ দায়িত্বকাল প্রসঙ্গে শেখ বশিরউদ্দীন বলেন, দেশের স্বার্থ ও আগামী প্রজন্মের ভবিষ্যৎ মাথায় রেখে কাজ করেছেন। মন্ত্রণালয়ের সব উইং, দপ্তর ও সংস্থার সম্মিলিত সহযোগিতায় দায়িত্ব পালন সম্ভব হয়েছে এবং সেই স্মৃতি নিয়েই তিনি বিদায় নিচ্ছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। এছাড়া অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান, অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার, বাংলাদেশ চা বোর্ড-এর চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেজবাহ উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন-এর চেয়ারপারসন এ এইচ এম আহসান স্মৃতিচারণ করে বক্তব্য দেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং অধীনস্থ দপ্তর-সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে