ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
অবশেষে জুলাই সনদে স্বাক্ষর করল এনসিপি
নিজস্ব প্রতিবেদক: নতুন সরকার গঠনের আগের দিন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর আগে বিএনপি, জামায়াতসহ অন্যান্য দল নির্বাচনের সময়ই এই সনদে স্বাক্ষর করেছিল।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন সনদে স্বাক্ষর করেন। স্বাক্ষর করায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এনসিপিকে ধন্যবাদ জানিয়েছেন।
এসময় জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, জাতির বিশ্বাস অনুযায়ী এনসিপি সনদে স্বাক্ষর করবে—আজ সেই বিশ্বাস পূর্ণ হলো। আমাদের আশা, এই সনদ নতুন বাংলাদেশকে মানবিকভাবে গঠনে প্রতিটি পদক্ষেপে কাজ করবে।
তিনি আরও বলেন, আগামীকাল নতুন সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সকলের সামনের দিনগুলো শুভ হোক।
নাহিদ ইসলাম জানিয়েছেন, আমাদের দল থেকে নির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল শপথ গ্রহণ করবেন। একই সঙ্গে আমরা দুটি শপথ অনুষ্ঠানে অংশ নেব। দেশের মানুষ আমাদের যে আস্থা দিয়েছে, তা আমরা বাস্তবায়ন করব।
তিনি বলেন, যদিও সনদে আমরা সবার শেষে স্বাক্ষর করলাম, বাস্তবায়নে আমরা সর্বোচ্চ তৎপর ছিলাম।
এসময় এনসিপির প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন মনিরা শারমিন, সারওয়ার তুষার, জাভেদ রাসিন ও জহিরুল ইসলাম।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- ৩০ সেকেন্ডের ভিডিওতে চমক দিলেন পরীমনি
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- জেলাভিত্তিক পুলিশ নিয়োগ, দেখে নিন কোথায় কত পদ
- ফেল করা শিক্ষার্থীরা কতবার পরীক্ষা দিতে পারবে, জানালেন শিক্ষামন্ত্রী
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ
- ২০২৬ এইচএসসি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
- সংসদে অনুমোদন পেল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি