ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
আজ বন্ধ থাকবে যেসব মার্কেট-দোকানপাট
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শুরুতেই কেনাকাটার পরিকল্পনা থাকলে আগে জেনে নেওয়া ভালো সোমবার রাজধানীর বেশ কয়েকটি এলাকায় দোকানপাট ও শপিংমল বন্ধ থাকবে। নির্দিষ্ট দিনভিত্তিক ছুটির কারণে এসব এলাকায় গেলে ক্রেতাদের ভোগান্তিতে পড়তে হতে পারে।
তালিকা অনুযায়ী, আগারগাঁও, তালতলা, শেরেবাংলানগর, শেওড়াপাড়া, কাজীপাড়া ও পল্লবীসহ মিরপুরের ১০ থেকে ১৪ নম্বর সেকশন পর্যন্ত অধিকাংশ মার্কেট আজ বন্ধ। একই সঙ্গে ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ও ওল্ড ডিওএইচএস, কাকলী এবং তেজগাঁওয়ের ওল্ড এয়ারপোর্ট ও ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতেও দোকানপাট খোলা থাকবে না।
এছাড়া ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এলাকা, নাখালপাড়া ও মহাখালী আন্তঃনগর বাস টার্মিনাল সংলগ্ন মার্কেটগুলোও বন্ধের তালিকায় রয়েছে। শহরের অন্য প্রান্তে রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের কিছু অংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক ও মুগদা এলাকাতেও দোকানপাট বন্ধ থাকবে।
একইভাবে কমলাপুরের কিছু অংশ, যাত্রাবাড়ীর নির্দিষ্ট এলাকা, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড় এলাকার মার্কেটগুলোতেও সোমবার সাপ্তাহিক ছুটি পালিত হবে।
অন্যদিকে, কয়েকটি মার্কেট পুরো দিন নয়, অর্ধদিবস বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লী, ইব্রাহীমপুর বাজার, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট এবং গুলশান-১ ও ২ এর ডিসিসি মার্কেট।
এ তালিকায় আরও আছে গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা ও মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট যেগুলো নির্ধারিত সময় পর্যন্ত আংশিকভাবে বন্ধ থাকবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ