ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
কেন খাবেন কাঁঠালের বিচি? জেনে নিন এর অজানা সব উপকারিতা
কাঁঠাল যেমন সুস্বাদু, তেমনি কাঁঠালের বিচিও পুষ্টিগুণে ভরপুর এবং স্বাস্থ্যের জন্য রয়েছে একাধিক উপকারিতা।
প্রতি ১শ গ্রাম বিচি থেকে শক্তি পাওয়া যায় ৯৮ ক্যালরি। এছাড়াও এতে কার্বোহাইড্রেট ৩৮ দশমিক ৪ গ্রাম, প্রোটিন ৬ দশমিক ৬ গ্রাম, ফাইবার ১ দশমিক ৫ গ্রাম, চর্বি শূন্য দশমিক ৪ গ্রাম, ক্যালসিয়াম শূন্য দশমিক ৫ থেকে শূন্য দশমিক ৫৫ মিলিগ্রাম, ফসফরাস শূন্য দশমিক ১৩ থেকে শূন্য দশমিক ২৩ মিলিগ্রাম, আয়রন ১ দশমিক ২ মিলিগ্রাম, সোডিয়াম ২ মিলিগ্রাম ও পটাসিয়াম ৪ দশমিক ৭ মিলিগ্রাম রয়েছে।
কাঁঠালের বিচি খাওয়ার উপকারিতা:রক্তস্বল্পতা দূর করে:আয়রনের ভালো উৎস হওয়ায় এটি নিয়মিত খেলে রক্তস্বল্পতা এবং রক্তসংক্রান্ত অন্যান্য সমস্যার ঝুঁকি কমে। আয়রন মস্তিষ্ক ও হৃদপিণ্ডকেও সুস্থ রাখে।
ব্যাকটেরিয়ারোধী উপাদান:‘হেলথলাইন’-এর তথ্যমতে, কাঁঠালের বিচিতে প্রাকৃতিক ব্যাকটেরিয়ারোধী উপাদান রয়েছে, যা সংক্রমণের ঝুঁকি কমায়।
দৃষ্টিশক্তি ভালো রাখে:বিচিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’, যা চোখের জন্য উপকারী এবং রাতকানা প্রতিরোধে সাহায্য করে।
হজমে সহায়ক:ফাইবার ও রেজিস্ট্যান্ট স্টার্চ থাকায় এটি অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার খাদ্য হিসেবে কাজ করে, হজমশক্তি বাড়ায় ও কোষ্ঠকাঠিন্য কমায়।
রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে।
ত্বকের যত্নে:বিচির অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য বলিরেখা প্রতিরোধে সাহায্য করে। ঠান্ডা দুধে বিচি পিষে ত্বকে লাগালে ত্বক টানটান ও সতেজ থাকে।
কোলেস্টেরল নিয়ন্ত্রণ:বিচি খারাপ কোলেস্টেরল (LDL) কমায় এবং ভালো কোলেস্টেরল (HDL) বাড়ায়।
চুলের যত্নে:চুল পড়া রোধ এবং আগা ফাটা কমাতে সাহায্য করে।
প্রোটিন ও পেশি গঠনে সহায়ক:উচ্চ মানের প্রোটিন সমৃদ্ধ বিচি পেশি গঠনে এবং মানসিক চাপ কমাতে কার্যকর।
নিয়মিত কাঁঠালের বিচি খাওয়ার মাধ্যমে আয়রনের ঘাটতি পূরণ করা সম্ভব। এটা অ্যানিমিয়ার বিরুদ্ধে লড়াইয়ে কার্যকর সহায়তা করে।
অতএব কাঁঠালের বিচি ফেলে না দিয়ে নিয়মিত খাদ্যতালিকায় রাখলে তা শরীর, ত্বক ও চুলের জন্য হতে পারে এক প্রাকৃতিক পুষ্টিকর উপহার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ