ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার ভোটে যাচ্ছে ইসি
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ করে এবার মাঠে নামছে নির্বাচন কমিশন (ইসি) স্থানীয় সরকার ভোটের প্রস্তুতিতে। প্রথম ধাপে ঢাকার দুই সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়াদ শেষ হওয়ায় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগ থেকে কমিশনে চিঠি পাঠানো হয়েছে। এ সংক্রান্ত ফাইল কমিশনে উপস্থাপন করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে ঈদের পর তফসিল ঘোষণা করা হতে পারে।
স্থানীয় সরকার বিভাগের সচিবের পাঠানো পৃথক দুটি চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২০ সালের ২ জুন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়, ফলে ২০২৫ সালের ১ জুন এর মেয়াদ শেষ হয়েছে। ২০২০ সালের ৩ জুন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রথম সভা হওয়ায় এ সিটির মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ২ জুন। অন্যদিকে ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হওয়ায় এর মেয়াদ শেষ হচ্ছে আগামী ২২ ফেব্রুয়ারি।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী, প্রথম সভার তারিখ থেকে পাঁচ বছর পর্যন্ত সিটি করপোরেশনের মেয়াদ বহাল থাকে এবং মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী তিন সিটির নির্বাচন আয়োজনের উদ্যোগ নিতে বলা হয়েছে চিঠিতে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, ঈদের পর ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে, যাতে বছরজুড়ে নির্বাচন কার্যক্রম অব্যাহত থাকে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে ১২টি সিটি করপোরেশন, ৩৩০টি পৌরসভা, ৪৯৭টি উপজেলা পরিষদ ও জেলা পরিষদের মেয়র-চেয়ারম্যানদের অপসারণ করা হয়। বর্তমানে ইউনিয়ন পরিষদ ছাড়া অধিকাংশ স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে আদালতের নির্দেশে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন শাহাদাত হোসেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনতে প্রবাসীদের উৎসাহের আহ্বান তথ্যমন্ত্রীর
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- বাংলাদেশের শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনিভার্সিটি
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের নববর্ষের শুভেচ্ছা
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- ঋণ জটিলতা ও লোকসানের পাহাড়, তবুও রহস্যজনকভাবে বাড়ছে কোম্পানির শেয়ারদর
- ঢাবির ক্ষণিকা বাস দু/র্ঘটনায় আ/হত ৮ শিক্ষার্থী