ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
আশুরার দিন যে আমল করতেন নবী করিম (সা.)
মহররম মাসের ১০ তারিখ অর্থাৎ আশুরার দিন ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও বরকতময় দিন। নবী করিম (সা.) এ দিনে বিভিন্ন ইবাদত করতেন এবং উম্মতকে উৎসাহিত করতেন তা পালনের জন্য। নিচে আশুরার দিনের নবীজির (সা.) আমলসমূহ সংক্ষেপে তুলে ধরা হলো:
১. রোজা রাখা
আশুরার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো রোজা।
মক্কা অবস্থানকালে নবীজি (সা.) নিজেও এই রোজা রাখতেন।
মদিনায় হিজরতের পর দেখতে পান ইহুদিরাও এদিন রোজা রাখে মুসা (আ.)-এর ফেরাউনের কবল থেকে মুক্তির স্মরণে।
তখন নবীজি বলেন, "মুসার সঙ্গে আমাদের সম্পর্ক তাদের চেয়ে ঘনিষ্ঠ। সুতরাং তোমরাও এই দিন রোজা রাখো।"(সহিহ্ বুখারি ও মুসলিম)
ফজিলত:
“আমি আল্লাহর কাছে আশা করি, আশুরার দিনে রোজা রাখলে আগের বছরের (ছোট) গুনাহ মাফ করে দেওয়া হবে।”—সহিহ্ মুসলিম: ১১৬২
বিশেষ নির্দেশনা:
ইহুদিদের অনুকরণ এড়াতে নবীজি (সা.) বলেন, “পরের বছর ইনশা আল্লাহ আমরা ৯ তারিখেও রোজা রাখব।”—সহিহ্ মুসলিম: ২৫৫৬
তাই সাহাবিরা ৯ ও ১০ অথবা ১০ ও ১১ তারিখে রোজা রাখার রেওয়াজ শুরু করেন।
২. ইবাদত ও জিকির
আশুরার দিন নবীজি (সা.) কোরআন তিলাওয়াত, তওবা-ইস্তিগফার, জিকির-আসকার, দরুদ পাঠ ইত্যাদি ইবাদতে উৎসাহ দিতেন। নফল নামাজ আদায় করাও উত্তম।
৩. দান-সদকা
নবীজি (সা.) এই দিনে দান-সদকার মাধ্যমে গরিব-দুঃখীদের সহায়তা করার তাগিদ দিয়েছেন। এ দিন পরিবারকে ভালো খাবার খাওয়ানো ও অন্যকে সাহায্য করা বরকতের কাজ হিসেবে বিবেচিত।
৪. শিশুদের রোজা রাখানোর রেওয়াজ
সাহাবায়ে কেরামরা তাঁদের সন্তানদেরও এই দিনে রোজা রাখাতেন। রুবাইয়িউ (রা.) বলেন:
“আমরা আমাদের শিশুদেরও রোজা রাখাতাম এবং পশম দিয়ে তৈরি খেলনা দিয়ে তাদেরকে ব্যস্ত রাখতাম যাতে তারা ইফতার পর্যন্ত অপেক্ষা করতে পারে।”—সহিহ্ বুখারি: ১৯৬০
আশুরার দিন ইতিহাসেও স্মরণীয় যেমন কারবালার শোকাবহ ঘটনার মাধ্যমে সত্য ও ন্যায়ের পক্ষে ইমাম হুসাইন (রা.)-এর আত্মত্যাগ। কিন্তু ইসলামী শরিয়ত অনুযায়ী এদিন মূলত রোজা ও ইবাদতের মাধ্যমে অতিবাহিত করাই নবীজির (সা.) শিক্ষা।
লেখক : শাব্বির আহমদ, তথ্য : আজকের পত্রিকা
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ