ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
মূল্যস্ফীতিতে স্বস্তি, তিন বছরের মধ্যে সর্বনিম্ন
চলতি বছরের জুন মাসে সার্বিক মূল্যস্ফীতির হার কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৪৮ শতাংশে, যা গত প্রায় তিন বছরে (৩৫ মাসে) সর্বনিম্ন। খাদ্যখাতেও মূল্যস্ফীতি কমে ৭ দশমিক ৩৯ শতাংশে নেমে এসেছে। এর আগে, সর্বশেষ ২০২২ সালের জুলাই মাসে মূল্যস্ফীতির হার ৭ দশমিক ৪৮ শতাংশে ছিল।
সোমবার (৭ জুলাই) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জুন মাসের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করে। সংস্থাটি জানায়, খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতির হার ৯ দশমিক ৩৭ শতাংশে দাঁড়িয়েছে।
বিবিএসের তথ্যানুযায়ী, গত মার্চে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩৫ শতাংশ। এরপর থেকে প্রতি মাসেই মূল্যস্ফীতি কমেছে। গত মে মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক শূন্য ৫ শতাংশ। আর এপ্রিলে এ হার ছিল ৯ দশমিক ১৭ শতাংশ।
যদিও বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরের জন্য সরকার গড় মূল্যস্ফীতি ৬.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছিল, সেটি অর্জন সম্ভব হয়নি। তবে দীর্ঘদিন পর মূল্যস্ফীতি ৮ শতাংশের নিচে নামার আশাব্যঞ্জক ইঙ্গিত দেখেছে ভোক্তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত