ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ঢাবি সাংবাদিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত হলো ফল উৎসব
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা)আয়োজনেমৌসুমি ফল উৎসব-১৪৩২ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ আয়োজনে ডুজা সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহাদী হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমদ খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর ড সাইফুদ্দিন আহমেদ এবং ডুজার সম্মানিত সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমদ খান এ আয়োজনের জন্যে ডুজাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন,"ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি সবসময়ই এমন আয়োজন করে থাকে। যার ফলে আমরা সকলেই একত্রিত হতে পারি। দেশীয় ফল নিয়ে এমন আনন্দঘন উৎসব আয়োজন করায় সাংবাদিক সমিতির সকলকে ধন্যবাদ।"
উপ-উপাচার্য (প্রশাসন) সায়মা হক বিদিশা বলেন,"দেশীয় ফলের উৎসব আয়োজনের বিষয়টি খুবই দারুণ। এই সময়ে দেশীয় ফলকে নিয়ে সাংবাদিক সমিতি উৎসব করায় আমরা বেশ আনন্দিত। এসব অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দেশীয় ফল খাওয়ার উপকারীতা সম্পর্কে জানতে পারি। যা অবশ্যই প্রশংসার দাবিদার।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল