ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
সকালের নাস্তা না খেলে যা ঘটতে পারে
বিভিন্ন কারণে অনেকেই সকালের নাস্তা থেকে বিরত থাকেন। ব্যস্ত জীবনে অনেকেই সকালে তাড়াহুড়োর কারণে না খেয়েই বাসা থেকে বেরিয়ে পড়েন। কেউ কেউ আবার ওজন কমানোর আশায় ইচ্ছাকৃতভাবে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার-নাশতা এড়িয়ে চলেন। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই অভ্যাস দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।
চলুন জেনে নেওয়া যাক সকালের নাস্তা না খাওয়ার কিছু প্রভাব-
শক্তি কমে যায়সকালে নাশতা না করলে শরীরে প্রয়োজনীয় শক্তির ঘাটতি দেখা দেয়। যার ফলে দ্রুত ক্লান্তি ও দুর্বলতা অনুভূত হয়। পুষ্টিবিদদের মতে, দিনের তিন বেলার খাবারের মধ্যে সকালের নাশতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এটি কর্মক্ষমতা এবং মনোযোগ বৃদ্ধিতে সহায়ক।
মেজাজে প্রভাব পড়েখালি পেটে কাজ শুরু করলে রাগ, অস্থিরতা এবং মনোযোগে ঘাটতির মতো সমস্যা দেখা দিতে পারে। ক্ষুধা মস্তিষ্কে নেতিবাচক চাপ সৃষ্টি করে। অথচ নিয়মিত নাশতা শরীরে ‘সেরোটোনিন’ নামক ভালো লাগার হরমোন নিঃসরণে সাহায্য করে। যা মন ভালো রাখতে সহায়তা করে।
সারা দিন ক্ষুধা বেড়ে যায়সকালের খাবার বাদ দিলে সারাদিনে অতিরিক্ত ক্ষুধা অনুভব হয়। ফলে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতা বাড়ে। এর ফলে ওজন কমার বদলে বাড়তে থাকে।
হরমোনের ভারসাম্য নষ্ট হয়নাশতা না করলে কর্টিসল নামক স্ট্রেস হরমোনের মাত্রা বেড়ে যায়। এর ফলে মানসিক চাপ ও বিপাকগত সমস্যার কারণ হতে পারে। প্রোটিনসমৃদ্ধ সকালের খাবার হরমোনের ভারসাম্য রক্ষায় সহায়ক।
রোগ প্রতিরোধ ক্ষমতা কমেপুষ্টিকর নাশতা শরীরকে ভাইরাস ও জীবাণুর বিরুদ্ধে লড়তে সহায়তা করে। নিয়মিত না খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে।
সমাধান কী?সময় স্বল্পতায় যদি পূর্ণ নাশতা সম্ভব না হয়, তাহলে ডিম, ওটস, দই, ফল বা বাদামের মতো সহজ প্রস্তুত ও পুষ্টিকর খাবার খেতে পারেন। সকালের নাশতা শুধু পেটই ভরায় না বরং সারাদিনের কর্মক্ষমতা ও মানসিক সুস্থতাও নিশ্চিত করে। তাই যত ব্যস্তই থাকুন না কেন, সকালের নাশতার অভ্যাস গড়ে তুলুন।
সূত্র: ইটিংওয়েল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ