ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
স্মার্টফোন নিষিদ্ধ করায় শিক্ষার্থীরা বেশি মনোযোগী হচ্ছে
নেদারল্যান্ডসে স্মার্টফোন নিষিদ্ধের ফলে স্কুলে পড়াশোনার পরিবেশ উন্নত হয়েছে বলে সরকারি গবেষণায় জানা গেছে।
দেশের সেকেন্ডারি স্কুলগুলোর মতে, শিক্ষার্থীরা এখন ক্লাসে বেশি মনোযোগী হচ্ছে (৭৫%), সামাজিক পরিবেশ আগের তুলনায় ভালো হয়েছে (৫৯%), এবং কিছু স্কুলে ফলাফলেও উন্নতি লক্ষ্য করা গেছে (২৮%)।
২০২৪ সালের জানুয়ারিতে মোবাইল নিষিদ্ধের জাতীয় নির্দেশনা জারির পর বেশিরভাগ স্কুল এটি বাস্তবায়ন করেছে। এখন প্রায় দুই-তৃতীয়াংশ স্কুলে শিক্ষার্থীদের ফোন বাসায় রেখে আসতে বলা হয় অথবা লকারে রাখতে হয়, এবং পাঁচটি স্কুলের একটিতে ক্লাস শুরুর আগে ফোন জমা দিতে হয়।
গবেষক ড. আলেকজান্ডার ক্রেপেল বলেন, “সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগে। কেউ লুকিয়ে ছবি তুলে ছড়াতে পারছে না, আর ব্রেক সময় সবাই ফোনে ডুবে থাকে না, তাই কথা বলা হচ্ছে।”
প্রাথমিক পর্যায়ে মোবাইল নিষিদ্ধের ব্যাপারে অনেক উদ্বেগ ছিল, কিন্তু এখন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা এই সিদ্ধান্তে সন্তুষ্ট।
প্রাইমারি ও সেকেন্ডারি শিক্ষা মন্ত্রী মারিয়েলে পল বলেন, “এই নির্দেশনা শ্রেণিকক্ষে শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করেছে এবং নতুন শিক্ষকরা এটি প্রয়োগে আগ্রহী।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে