ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
চীনে ভূমিধসে নি-হ-ত ৪
ডুয়া ডেস্ক: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝো প্রদেশে টানা ভারি বর্ষণে ভূমিধসে অন্তত ৪ জন প্রাণ হারিয়েছেন এবং ১৭ জন নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ মে) চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি এ তথ্য জানায়। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা জোরদার করতে স্থানীয় কর্তৃপক্ষ সেনাবাহিনী মোতায়েন করেছে।
দুর্ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, গুইঝো প্রদেশের চাংশি শহরে দুইজন এবং কিংইয়াং গ্রামের আরও দুইজন নিহত হয়েছেন। ভূমিধসের কবলে পড়ে আটটি পরিবারের ১৯ জন সদস্য আটকা পড়েন, যাদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
এদিকে, সংশ্লিষ্ট এলাকায় অতিবৃষ্টিজনিত আরও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে চীন দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ এবং ভারী বৃষ্টিপাতের মতো চরম আবহাওয়ার মুখোমুখি হচ্ছে।
গুইঝোর পার্বত্য অঞ্চলসহ সংলগ্ন হুনান ও জিয়াংসি প্রদেশে তৃতীয় সর্বোচ্চ স্তরের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। উদ্ধার কাজ ত্বরান্বিত করতে ৪০০ এর বেশি সেনাসদস্য ও দমকল কর্মী মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহে চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশ ও গুয়াংশি স্বায়ত্তশাসিত অঞ্চলে ভারী বর্ষণে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। চীনের আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ২০২৪ সালে দেশটি গত ছয় দশকের মধ্যে সবচেয়ে উষ্ণতম বছর পার করছে, যা জলবায়ু পরিবর্তনের প্রভাবকে আরও স্পষ্ট করে তুলছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ