ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
সার্কিট ব্রেকারে আটকে গেল ডজনের বেশি শেয়ার
ডুয়া নিউজ: দেশের শেয়ারবাজারে কিছুদিন ধরে পতনের ধারায় আটকে ছিল। আজ রোববার (০৪ এপ্রিল) হঠাৎ করে পরিবর্তন এসেছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শেষভাগে উত্থানের বড় চমক দেখা যায়। এরই মধ্যে ডজনেরও বেশি কোম্পানির শেয়ারে বিক্রেতা সংকট দেখা দেয়। অর্থাৎ এসব কোম্পানির শেয়ারের চাহিদা থাকলেও বাজারে বিক্রেতা ছিল না। ফলে শেয়ারগুলো বিনিয়োগকারীরা কিনতে চাইলেও কিনতে পারেনি।
ডিএসই সূত্রে জানা গেছে, সোমবার (২৯ এপ্রিল) লেনদেন শুরুর কিছু সময় পরই অন্তত ১২টির বেশি কোম্পানির শেয়ারে ক্রেতাদের চাপ বাড়ে। কিন্তু বিক্রেতার সংখ্যা ছিল শূন্যের কোটায়। ফলে এসব কোম্পানির শেয়ার আপার সার্কিট স্পর্শ করে হল্টেড হয়ে যায়, যা কোনো শেয়ার দাম বৃদ্ধির সর্বোচ্চ সীমা।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীদের মধ্যে বাজার ঘুরে দাঁড়ানোর আশায় এই শেয়ারগুলোর প্রতি আগ্রহ তৈরি হয়েছে। তবে এসব শেয়ারগুলোর মধ্যে সব ক্যাটাগরির শেয়ারই ছিল।
বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ সময় ধরে বাজারে পতনের কারণে অনেক শেয়ারের দাম অস্বাভাবিকভাবে কমে গিয়েছিল। এখন বিনিয়োগকারীরা তুলনামূলক নিরাপদ মনে করে ওসব শেয়ারে ঝুঁকছেন। তবে তারা সতর্ক করে দিয়ে বলেছেন, বাজারে টেকসই উন্নয়নের জন্য শুধু আবেগ নয়, মৌলিক বিশ্লেষণের ওপর ভিত্তি করে বিনিয়োগ করা যুক্তিযুক্ত।
এদিন যেসব কোম্পানির শেয়ার বিক্রেতা সংকটের মুখে পড়ে, সেগুলো হলো-ব্যাংক এশিয়া, আরডি ফুড, জেনারেশন নেক্সট, শাহাজীবাজার পাওয়ার, বারাকা পতেঙ্গা পাওয়ার, সী পার্ল রিসোর্ট, বারাকা পাওয়ার, অ্যাডভেন্ট ফার্মা, মিডল্যান্ড ব্যাংক, জেবিবি পাওয়ার, কেডিএস অ্যাক্সেসরিজ, আইসিবি সোনালী-১ মিউচুয়াল ফান্ড ও এসইএমএলএলইসি মিউচুয়াল ফান্ড।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে আরডি ফুডের ৯.৯১ শতাংশ, জেনারেশন নেক্সটের ৯.৯০ শতাংশ, শাহাজীবাজার পাওয়ারের ৯.৯০ শতাংশ, বারাকা পতেঙ্গা পাওয়ারের ৯.৮০ শতাংশ, সী পার্ল রিসোর্টের ৯.৭০ শতাংশ, বারাকা পাওয়ারের ৯.৬৮ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ৯.৬৩ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ৯.৬২ শতাংশ, জেবিবি পাওয়ারের ৯.৫৯ শতাংশ, কেডিএস অ্যাক্সেসরিজের ৯.৫৮ শতাংশ , আইসিবি সোনালী-১ মিউচুয়াল ফান্ডের ৯.২৬ শতাংশ এবং এসইএমএলএলইসি মিউচুয়াল ফান্ডের ৮.৭৭ শতাংশ।
তবে আজ ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার দাম বেড়েছে ব্যাংক এশিয়ার। কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১০.৪৩ শতাংশ। এদিন কোম্পানিটির ডিভিডেন্ড ঘোষণার খবর থাকার এটি সার্কিট ব্রেকারের আওতার বাইরে ছিল। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে। এর শেয়ার আজ ক্লোজিং হয়েছে ১৮ টাকায়। যা আগের দিন ছিল ১৬ টাকা ৩০ পয়সায়।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা