ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
জিয়াউর রহমান কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসেই মুক্তিযুদ্ধের ইতিহাস, চেতনা সংরক্ষণ এবং মুক্তিযোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করার বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। তিনি বলেন, তৎকালীন মেজর ও পরে রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।
বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় নবনিযুক্ত মন্ত্রী এসব কথা বলেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
সভায় মন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ, চেতনা বাস্তবায়ন এবং মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেন। একই সঙ্গে মন্ত্রণালয়ে আগত মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান ও আন্তরিকতার সঙ্গে গ্রহণ করার নির্দেশনা দেন তিনি।
স্বাধীনতার পর সব ক্ষেত্রে মুক্তিযোদ্ধারা প্রাপ্য মর্যাদা পাননি—এমন মন্তব্য করে হাফিজ উদ্দিন আহমদ সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, কোনো মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে এলে তাকে যথাযোগ্য সম্মান দেখানো বাধ্যতামূলক।
মন্ত্রী আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও ইস্ট পাকিস্তান রাইফেলসের সদস্যরা মুক্তিবাহিনী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের বীরত্বপূর্ণ লড়াই ও আত্মত্যাগের ফলেই স্বাধীনতা অর্জন সম্ভব হয়।
তিনি উল্লেখ করেন, মুক্তিযুদ্ধ ছিল জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের এক অনন্য নজির, যেখানে তরুণ সমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। নিজের রণাঙ্গনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, বৈষম্য ও নিপীড়নের মধ্যেও বাঙালিরা অসীম সাহস নিয়ে স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল।
মন্ত্রী বলেন, অসংখ্য ছাত্র-যুবক ও সাধারণ মানুষের অংশগ্রহণে দেশ স্বাধীন হয়েছে। পাকিস্তানি বাহিনী একটি জাতির বিরুদ্ধে যুদ্ধ চালালেও জনগণের সম্মিলিত প্রতিরোধের মুখে তারা পরাজিত হয়।
সভা শেষে কর্মকর্তাদের সময়ানুবর্তিতা, পেশাগত দক্ষতা ও সেবামুখী মনোভাব নিয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেন মন্ত্রী। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রের সেবা করাই সবার প্রধান দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন। সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- চার পদে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নিয়োগ
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়