ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
ডিভিডেন্ড বিধিমালা লঙ্ঘন করায় ডিএসইর শোকজ নোটিশ
নিজস্ব প্রতিবেদক: ডিভিডেন্ড বিতরণের তথ্য প্রদান ও বিধিমালা লঙ্ঘনের অভিযোগে বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। নির্ধারিত সময়ের মধ্যে ডিভিডেন্ড সংক্রান্ত কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে ব্যর্থ হওয়ায় নিয়ন্ত্রক সংস্থা এই পদক্ষেপ নিয়েছে।
বিএসইসি ও ডিএসইর লিস্টিং রেগুলেশন অনুযায়ী, ডিভিডেন্ড প্রদানের কাজ শেষ করার সাত কার্যদিবসের মধ্যে তার বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া বাধ্যতামূলক। গত ৩ ডিসেম্বর অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা ২০২৫ অর্থবছর এর জন্য ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছিলেন। নিয়ম অনুযায়ী, এক মাসের মধ্যে ডিভিডেন্ড বিতরণ শেষ করে পরবর্তী সাত দিনের মধ্যে রিপোর্ট জমার বিধান থাকলেও কোম্পানিটি তা পালনে ব্যর্থ হয়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, ২০২০ সালের ১৪ জুন থেকে ফেনীতে অবস্থিত দুলামিয়া কটনের উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। কোনো ধরনের ব্যবসায়িক আয় না থাকা সত্ত্বেও কোম্পানিটি চলতি অর্থবছর এর প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) ২২ লাখ টাকা নিট মুনাফা এবং ২৯ পয়সা ইপিএস দেখিয়েছে। গত বছরের একই সময়ে যা ছিল ১৭ লাখ টাকা এবং ২৩ পয়সা ইপিএস।
বন্ধ থাকা একটি কারখানার এমন রহস্যজনক মুনাফা এবং শেয়ার দরের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে প্রশ্ন উঠেছে। গত ২৫ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ছিল ১২৪ টাকা ৪০ পয়সা, যা সোমবার বেড়ে ১৩৮ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে। কোনো কার্যক্রম ছাড়াই শেয়ার দর বৃদ্ধি ও বিধিমালা লঙ্ঘনের কারণে কোম্পানিটির প্রতি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)
- চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
- ১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- আইএফআইসি ব্যাংকের অনুদান-বৃত্তি পেলেন ঢাবির ৮০ শিক্ষার্থী
- পে স্কেল বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা