ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
খালেদা জিয়ার কবরে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রীর শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সফরে এসে দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী অধ্যাপক আহসান ইকবাল।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর জিয়া উদ্যান–এ অবস্থিত খালেদা জিয়ার কবরে গিয়ে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন এবং নীরবতা পালন করে সম্মান জানান।
ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়, এ সময় আহসান ইকবাল মরহুম নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দেওয়ার জন্য দোয়া করেন। একই সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এবং দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে বলেও উল্লেখ করা হয়।
নবনির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে পাকিস্তানের এই মন্ত্রী বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তিনি বঙ্গভবনে আয়োজিত ওই শপথ অনুষ্ঠানে যোগ দেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)