ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
জানুয়ারির সেরা থানা ও বিভাগের তালিকা প্রকাশিত
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জানুয়ারির মাসের সেরা কর্মকর্তাদের পুরস্কৃত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
জানুয়ারি-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনায় অপরাধ বিভাগের শ্রেষ্ঠ হয়েছে মতিঝিল, এবং সেরা থানার মর্যাদা পেয়েছে হাজারীবাগ থানা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার মুহাম্মদ আল আমিন সরকার শ্রেষ্ঠ এসি নির্বাচিত হন। শ্রেষ্ঠ এসআই হিসেবে যৌথভাবে পুরস্কৃত হন পল্টন থানার মোহাম্মদ সাইফুর রহমান ও ভাটারা থানার মো. হাফিজুর রহমান।
এছাড়া এএসআইদের মধ্যে যৌথভাবে শ্রেষ্ঠ হন খিলগাঁও থানার দেবাশীষ চক্রবর্তী ও মোহাম্মদপুর থানার মো. রকিবুল হাসান।
গোয়েন্দা কার্যক্রমে জানুয়ারি মাসে ডিবি-ওয়ারী বিভাগ শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করেছে। শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন।
ট্রাফিক ব্যবস্থাপনায় শ্রেষ্ঠ হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগ। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট হিসেবে যৌথভাবে পুরস্কার পেয়েছেন দারুস সালাম ট্রাফিক জোনের হারুন অর রশিদ ও ওয়ারী ট্রাফিক জোনের এস এম হাসান মাহমুদ।
ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারগণ (অ্যাডমিন, ক্রাইম অ্যান্ড অপারেশনস, ডিবি, সিটিটিসি, লজিস্টিকস, প্রটেকশন ও আইসিটি) সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপ্তদের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ