ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মূলধন বাড়ানোর অনুমোদন পেয়েছে পাওয়ার গ্রিড
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের সরকারি প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির পরিশোধিত মূলধন বাড়ানোর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানানো হয়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, বিএসইসি গত ১৭ ফেব্রুয়ারি এক পত্রের মাধ্যমে পাওয়ার গ্রিডকে মোট ১৩ হাজার ২৪২ কোটি ৯৪ লাখ ৪৭ হাজার ৬৪০ টাকা সমমূল্যের প্রেফারেন্স শেয়ার ইস্যু করার সম্মতি প্রদান করেছে। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে মোট ১৩২ কোটি ৪২ লাখ ৯৪ হাজার ৭৬৪টি 'ইরিডিমেবল অ্যান্ড নন-কিউমিলেটিভ' প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে।
এই বিপুল পরিমাণ শেয়ার ইস্যু করা হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিবের অনুকূলে। মূলত ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত শেয়ার মানি ডিপোজিট হিসেবে থাকা অর্থের বিপরীতে এই শেয়ারগুলো বরাদ্দ দেওয়া হবে। এর ফলে সরকারি এই বিনিয়োগটি এখন কোম্পানির পরিশোধিত মূলধনের অংশ হিসেবে রূপান্তরিত হবে।
বাজার সংশ্লিষ্টদের মতে, প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানির মূলধন কাঠামো আরও শক্তিশালী হবে। তবে যেহেতু এই শেয়ারগুলো সাধারণ বিনিয়োগকারীদের কাছে নয়, বরং সরকারের কাছে যাচ্ছে, তাই সাধারণ শেয়ারহোল্ডারদের ভোটাধিকার বা ডিভিডেন্ডের ক্ষেত্রে বর্তমান কাঠামোর ওপর বড় কোনো নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা কম। এটি মূলত সরকারি অর্থকে ইকুইটিতে রূপান্তরের একটি আইনি প্রক্রিয়া।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)