ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
সূচক কমলেও স্থিতিশীল অবস্থানে পুঁজিবাজার
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: টানা তিন কর্মদিবসের ইতিবাচক ধারার পর স্বাভাবিক দর সংশোধনের মধ্য দিয়ে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস শেষ হয়েছে শেয়ারবাজারে। আজ (১৬ ফেব্রুয়ারি, ২০২৬) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনও কিছুটা কমেছে।
গত তিন কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৩৭২ পয়েন্ট বেড়েছিল। আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে এই সূচক মাত্র ১১.০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৮৯.৫৫ পয়েন্টে। বাজার সংশ্লিষ্টরা এই সামান্য পতনকে স্বাভাবিক ও ইতিবাচক বাজারের লক্ষণ হিসেবে দেখছেন।
বাজার বিশ্লেষকদের মতে, আগামীকাল নতুন সরকার শপথ নেওয়ার প্রেক্ষাপটে বাজারে কিছুটা স্থিতিশীলতা বিরাজ করছে। নতুন সরকার গঠনের পর বাজারে আরও উর্ধ্বগতি দেখা দিতে পারে বলে তারা মনে করছেন। তাদের মতে, মাঝে মাঝে সূচক উঠানামা করলেও দরপতন বা মহাধসের কোনো আশঙ্কা নেই। ভালো মৌলভিত্তির শেয়ারে বিনিয়োগ করলে বিনিয়োগকৃত পুঁজি হারানোর শঙ্কা না থেকে বরং মুনাফা অর্জনের সম্ভাবনাই বেশি। তাই বর্তমান পরিস্থিতিকে বিনিয়োগের জন্য উপযুক্ত সময় হিসেবেই দেখছেন তারা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১১.০৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৮৯.৫৫ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৮.৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১১৮.৭৩ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৯.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৫.৭৬ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৫৩টির দর বেড়েছে, ২১৮টির দর কমেছে এবং ২৬টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ১ হাজার ২৫৭ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ২৭৫ কোটি ৯ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ৮ কোটি ৬ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২৪ কোটি ৬৫ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২২৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৬টির, কমেছে ৯০টির এবং পরিবর্তন হয়নি ২২টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭.৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫২৬.৩৭ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৪৮৪.৩৭ পয়েন্ট বেড়েছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)