ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
আজ রাত পৌনে ১০টায় জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার রাত পৌনে ১০টায় জাতির উদ্দেশে প্রথম আনুষ্ঠানিক ভাষণ দেবেন। এর আগে এই ভাষণটি সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়ার কথা থাকলেও পরবর্তীতে সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা উম্মুল খায়ের ফাতেমা এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানিয়েছেন, রাত ৯টা ৪৫ মিনিটে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারসহ দেশের সকল বেসরকারি টেলিভিশন চ্যানেলে এই ভাষণ একযোগে সরাসরি সম্প্রচার করা হবে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তাঁর প্রথম দিকনির্দেশনামূলক ভাষণ, যা নিয়ে দেশজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বিএনপি সরকার গঠন করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন। আজ বুধবার ছিল নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ কর্মদিবস।
দিনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছান এবং ১ নম্বর ভবনে নিজ কার্যালয়ে প্রথম দিনের মতো দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন। রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও দেশবাসীর প্রতি বিশেষ বার্তা দেবেন বলে ধারণা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা