ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
নিরীক্ষকের পর্যবেক্ষণের চাপে শেয়ারবাজারের জ্বালানি কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড–এর ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক বিবরণী পর্যালোচনা করে গুরুতর অসংগতি শনাক্ত করেছেন নিরীক্ষক। বিশেষ করে ভ্যাট (মূসক) রিটার্নের তথ্য ও কোম্পানির প্রকাশিত হিসাবের মধ্যে বড় ধরনের অমিল এবং প্রাসঙ্গিক আর্থিক বিধি লঙ্ঘনের বিষয়টি প্রতিবেদনে উঠে এসেছে।
নিরীক্ষা প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানটি আর্থিক হিসাবে ৫২ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার টাকা ভ্যাট পাওনা দেখালেও ভ্যাট রিটার্নের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখতে গিয়ে ৩ লাখ ২০ হাজার টাকার গরমিল ধরা পড়ে। এই পার্থক্য কোম্পানির হিসাব ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতার ইঙ্গিত দিচ্ছে বলে নিরীক্ষকের পর্যবেক্ষণ।
সবচেয়ে উল্লেখযোগ্য অমিল পাওয়া গেছে পণ্য বিক্রির হিসাবে। আর্থিক প্রতিবেদনে মেঘনা পেট্রোলিয়াম ২৯ হাজার ৩৪৭ কোটি ৭৪ লাখ টাকার টার্নওভার দেখিয়েছে। কিন্তু ভ্যাট রিটার্নে বিক্রির অঙ্ক ছিল ২৭ হাজার ৫০৯ কোটি ৭৩ লাখ টাকা। ফলে দুই তথ্যের মধ্যে ১ হাজার ৮৩৮ কোটি ১ লাখ টাকার বিশাল ব্যবধান তৈরি হয়েছে, যার সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি।
নিরীক্ষক আরও জানিয়েছেন, কোম্পানিটি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি)–এর গুরুত্বপূর্ণ নির্দেশনা পরিপালনে ব্যর্থ হয়েছে। হিসাবপত্রে ১১ কোটি ৬০ লাখ ৬২ হাজার টাকা ‘শেয়ার মানি ডিপোজিট’ হিসেবে দেখানো হলেও আইন অনুযায়ী এই অর্থ ছয় মাসের মধ্যে শেয়ার মূলধনে রূপান্তর করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু দীর্ঘ সময় ধরে তা অপরিবর্তিত রাখা হয়েছে।
বর্তমানে ১০৮ কোটি ২২ লাখ টাকা পরিশোধিত মূলধনের এই কোম্পানিতে উদ্যোক্তা ও পরিচালকদের বাইরে সাধারণ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মালিকানা ৪১.৩৩ শতাংশ। ২০০৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত বড় মূলধনী এই প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদনে এমন অস্বচ্ছতা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বাজার বিশ্লেষকদের মতে, পরিস্থিতির দ্রুত সমাধান না হলে এর প্রভাব ভবিষ্যতে শেয়ারের দরেও পড়তে পারে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?