ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
নতুন সরকারের যাত্রা শুরু, শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বহুল প্রতীক্ষিত অংশগ্রহণমূলক নির্বাচনের পর আজ (১৭ ফেব্রুয়ারি, ২০২৬) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন সরকার। দেশের অন্যান্য খাতের মতো শেয়ারবাজারের উন্নয়নেও এই সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিনিয়োগকারীরা আশাবাদী। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশের সর্বস্তরের মানুষের মতো বিনিয়োগকারীদেরও নজর ছিল এই ঐতিহাসিক মুহূর্তের দিকে।
এদিকে, নতুন সরকারের শপথ অনুষ্ঠানের দিনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছিল স্বাভাবিক ও স্থিতিশীল। মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন কিছুটা কমলেও বাজারে কোনো অস্থিরতা দেখা যায়নি। বরং বিনিয়োগকারীরা অত্যন্ত সতর্ক অবস্থান নিয়ে লেনদেনে অংশগ্রহণ করেছেন।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, আজ ডিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে। তবে সূচকের উঠানামা ছিল খুবই সীমিত আকারে। বাজার সংশ্লিষ্টরা এই পরিস্থিতিকে স্বাভাবিক ও সুস্থ বাজারের লক্ষণ হিসেবে দেখছেন। তারা মনে করছেন, নতুন সরকারের পথচলা শুরু হওয়ায় আগামী দিনগুলোতে শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়বে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৮.৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৭০.৫৯ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১.৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১১৭.১৬ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৯.৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২৬.২৪ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৩১টির দর বেড়েছে, ২৩৮টির দর কমেছে এবং ২৭টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ১ হাজার ২২২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ২৫৭ কোটি ৩ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ৩৪ কোটি ৭৩ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৩ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৩ কোটি ৫৫ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৩১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৩টির, কমেছে ১১২টির এবং পরিবর্তন হয়নি ২৬টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯.৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫১৬.৯৫ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৭.৫৭ পয়েন্ট বেড়েছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)