ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ধারাবাহিক পতনেও উত্থানের ধারা বজায়, শেয়ারবাজারে স্বস্তি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: টানা তিন দিন দরপতনের পরেও শেয়ারবাজারে আতঙ্ক নেই বিনিয়োগকারীদের মধ্যে। কারণ সপ্তাহের শুরুতে সূচকের যে লাফ ছিল, তার তুলনায় এই পতন নগণ্য বলে মনে করছেন তারা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি, ২০২৬) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দুই দিনের ধারাবাহিকতায় সূচক কিছুটা কমেছে। এর মাধ্যমে টানা তিন দিন দরপতন হলো। তবে বাজার বিশ্লেষকরা বলছেন, সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচক ২০০ পয়েন্টের বেশি বেড়েছিল। অপরদিকে গত তিন দিনে তা কমেছে মাত্র ৮১ পয়েন্ট। ফলে বাজার এখনো উত্থানের ধারায় রয়েছে বলেই মত দিচ্ছেন তারা।
বাজার সংশ্লিষ্টরা জানান, নতুন সরকার শপথ নেওয়ার পর আজ প্রথম কর্মদিবস। রাজনৈতিক এই পরিবর্তনের দিকে সবার দৃষ্টি থাকায় বাজারে লেনদেন কিছুটা কম ছিল। আগামী এক-দুই দিনের মধ্যেই লেনদেনের গতি বাড়বে এবং সূচক ও লেনদেন নতুন রেকর্ড গড়বে বলে তারা আশাবাদী।
ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে। এদিন বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। তবে বাজারে তেমন অস্থিরতা দেখা যায়নি। বিনিয়োগকারীরা সতর্কতার সঙ্গে লেনদেন করেছেন এবং বর্তমান পরিস্থিতিকে স্বাভাবিক হিসেবেই দেখছেন বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫১.৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫১৯.১৩ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১১.৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১০৫.২৮ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৬.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১০.০৪ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৮২টির দর বেড়েছে, ২৮৬টির দর কমেছে এবং ২৫টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৯৩৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ২২২ কোটি ৩০ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ২৮৬ কোটি ৫৩ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২১ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২৩ কোটি ৯ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২২৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৮টির, কমেছে ১২৭টির এবং পরিবর্তন হয়নি ২৩টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৫.৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫১৬.৯৫ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৯.৪২ পয়েন্ট কমেছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)