ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
শেয়ার কারসাজি: সিটি ব্যাংকসহ ৭ জনকে কোটি টাকার জরিমানা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত অগ্নি সিস্টেমস লিমিটেড–এর শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ানোর অভিযোগে কঠোর ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। জানুয়ারির এনফোর্সমেন্ট রিপোর্টে প্রকাশিত তথ্যানুযায়ী, শেয়ার কারসাজির মাধ্যমে বাজারের শৃঙ্খলা বিনষ্ট ও বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের দায়ে সিটি ব্যাংক, ব্যাংকটির সাবেক ফান্ড ম্যানেজার এবং সংশ্লিষ্ট আরও পাঁচ ব্যক্তির বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানা আরোপ করা হয়েছে।
তদন্তে উঠে এসেছে, ২০২৪ সালের জুন থেকে নভেম্বর—মাত্র পাঁচ মাসের ব্যবধানে অগ্নি সিস্টেমসের শেয়ারদর ২৪ টাকা ৫০ পয়সা থেকে বাড়িয়ে ৪১ টাকা ২০ পয়সায় নেওয়া হয়, যা প্রায় ৬৮ শতাংশ বৃদ্ধি। কমিশনের অনুসন্ধান বলছে, এই সময়ের মধ্যে পরিকল্পিতভাবে লেনদেনের মাধ্যমে দর বাড়িয়ে কৃত্রিম চাহিদা সৃষ্টি করা হয়। এতে সাধারণ বিনিয়োগকারীরা বিভ্রান্ত হন এবং বাজারে অস্বাভাবিক অস্থিরতা তৈরি হয়।
বিএসইসির তদন্তে আরও জানা যায়, সিটি ব্যাংকের তৎকালীন পোর্টফোলিও ম্যানেজার সানোয়ার খান তার দায়িত্ব ও প্রভাব ব্যবহার করে নিজ নামে এবং তার স্ত্রী ও ভাইয়ের অ্যাকাউন্টে সমন্বিতভাবে লেনদেন পরিচালনা করেন। এই প্রক্রিয়ায় ব্যাংকটির প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা মূলধনী ক্ষতি হয়। বিপরীতে, সানোয়ার খান ও তার পরিবারের সদস্যরা সম্মিলিতভাবে প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা মুনাফা অর্জন করেন।
কমিশন শাস্তিমূলক ব্যবস্থার অংশ হিসেবে সানোয়ার খানকে ১ কোটি ৫১ লাখ টাকা জরিমানা করেছে। তার স্ত্রী আসমাউল হুসনাকে ১ লাখ টাকা এবং ভাই আনোয়ার পারভেজ খানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই ঘটনায় জড়িত আবু তাহের শিকদারকে ৬২ লাখ টাকা, উম্মে সালমা নিপাকে ২ লাখ টাকা এবং বিপ্লব শেখকে ৪ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা। প্রাতিষ্ঠানিক দায় বিবেচনায় সিটি ব্যাংককেও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে সিটি ব্যাংক জানিয়েছে, সানোয়ার খান তার ব্যক্তিগত ও স্বজনদের লেনদেনের তথ্য গোপন রেখেছিলেন, যা ব্যাংক কর্তৃপক্ষের অগোচরে সংঘটিত হয়েছে। বিষয়টি উদ্ঘাটিত হওয়ার পর ২০২৫ সালের ১৯ আগস্ট তাকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়। ব্যাংকের দাবি, শেয়ার কারসাজির ঘটনায় প্রতিষ্ঠান হিসেবে তাদের কোনো প্রত্যক্ষ সম্পৃক্ততা ছিল না; এটি সংশ্লিষ্ট কর্মকর্তার ব্যক্তিগত অপরাধ।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস