ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বিনিয়োগকারীদের ডিভিডেন্ড না দেওয়ায় দুই কোম্পানির শাস্তি
নিজস্ব প্রতিবেদক: ডিভিডেন্ড বিতরণে ব্যর্থতার দায়ে প্রকৌশল খাতের দুই কোম্পানি—আফতাব অটোমোবাইলস এবং নাভানা সিএনজি-কে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠাতে নির্ধারিত সময়সীমা অতিক্রম করায় রোববার (১৫ ফেব্রুয়ারি) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
ডিএসইর লিস্টিং রুলস অনুযায়ী, ডিভিডেন্ড অনুমোদনের ৩০ দিনের মধ্যে তা শেয়ারহোল্ডারদের প্রদান করা বাধ্যতামূলক। এছাড়া ২০২৪ সালের মে মাসে বিএসইসির জারি করা নির্দেশনা অনুযায়ী, কোনো কোম্পানি যদি ৮০ শতাংশ ডিভিডেন্ড বিতরণে ব্যর্থ হয়, তবে তাকে সরাসরি ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হবে। নাভানা সিএনজি ও আফতাব অটোমোবাইলস উভয় কোম্পানিই গত ২৯ ডিসেম্বর তাদের এজিএম-এ ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করলেও নির্ধারিত সময়ে তা পরিশোধ করেনি।
নাভানা সিএনজি সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল, যা পরিশোধ না করায় কোম্পানিটির শেয়ার দর চাঙ্গাবাজারেও ০.৯২ শতাংশ কমে ২১ টাকা ৫০ পয়সায় নেমেছে।
অন্যদিকে, আফতাব অটোমোবাইলস মাত্র দুই মাস আগে ২০২৪ অর্থবছর এর ডিভিডেন্ড বুঝিয়ে দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছিল। কিন্তু ২০২৫ অর্থবছরের ডিভিডেন্ড বিতরণে আবারও ব্যর্থ হওয়ায় কোম্পানিটিকে পুনরায় ‘জেড’ ক্যাটাগরিতে পাঠাতে বাধ্য হয়েছে ডিএসই। এই খবরের প্রভাবে রোববার কোম্পানিটির শেয়ার দর ১.৫৯ শতাংশ কমে ৩১ টাকায় দাঁড়িয়েছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?