ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
টানা মন্দার পর শক্ত প্রত্যাবর্তন, চাঙা দুই শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদ নির্বাচনের পর আজ (১৫ ফেব্রুয়ারি ২০২৬) সপ্তাহের প্রথম কার্যদিবসেই দেশের শেয়ারবাজারে দেখা গেছে শক্তিশালী ইতিবাচক প্রবণতা। সপ্তাহের সূচনাতেই প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর ঊর্ধ্বমুখী ছিল।
বাজারের এমন চিত্রে বিনিয়োগকারীদের মধ্যে হারানো পুঁজি পুনরুদ্ধারের প্রত্যাশা জেগেছে। সংশ্লিষ্টদের মতে, এ ধারা অব্যাহত থাকলে দীর্ঘদিনের লোকসান কাটিয়ে ধীরে ধীরে মুনাফায় ফিরতে পারবেন অনেক বিনিয়োগকারী।
বাজার বিশ্লেষকদের ভাষ্য অনুযায়ী, গত প্রায় দেড় দশক ধরে বাজার ছিল নিম্নমুখী চাপে। ধারাবাহিক দরপতনের কারণে বিনিয়োগকারীরা প্রত্যাশিত মুনাফা থেকে বঞ্চিত হয়েছেন; বরং অধিকাংশ ক্ষেত্রেই লোকসানের বোঝা বেড়েছে। এতে অনেকেই পুঁজিবাজার থেকে সরে দাঁড়িয়েছেন। টানা ক্ষতির কারণে মানসিক ও আর্থিকভাবে বিপর্যস্ত হয়েছেন বহু বিনিয়োগকারী।
তাদের দাবি, পূর্ববর্তী সরকারের সময় নানা উদ্যোগের কথা বলা হলেও বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হয়নি। তবে নতুন সরকারকে ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। অনেকে মনে করছেন, সাময়িক সূচক ওঠানামা থাকলেও বড় ধরনের দরপতনের আশঙ্কা কমবে এবং বাজার ধীরে ধীরে স্থিতিশীল ধারায় ফিরবে।
সব মিলিয়ে নির্বাচনের পর প্রথম কার্যদিবসেই ইতিবাচক সূচনা পুঁজিবাজারে আস্থার পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে—এমনটাই আশা বাজার সংশ্লিষ্টদের।
বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২০০.৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬০০.৬৫ পয়েন্টে, যা গত ৫ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ৮ সেপ্টেম্বর, ২০২৫ সালে ডিএসইর সূচক ছিল ৫ হাজার ৬২৭.৫৯ পয়েন্ট। আজ অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৩০.৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২৭.৩৬ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৮৬.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৪৫.১৩ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৩৬৪টির দর বেড়েছে, ২৬টির দর কমেছে এবং ৪টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ১ হাজার ২৭৫ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত ৫ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ৮ সেপ্টেম্বর, ২০২৫ সালে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪০০ কোটি ৮৪ লাখ টাকা। গত ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৭৯০ কোটি ১৫ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৪৮৪ কোটি ৯৪ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৪ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৯ কোটি ৪০ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২২০টির, কমেছে ১৭টির এবং পরিবর্তন হয়নি ১০টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৮৪.৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫১৮.৮০ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ২৪১.৫৫ পয়েন্ট বেড়েছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)