ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রমজানে ৩৫ লাখ পরিবারে প্রদান করা হবে টিসিবির ট্রাকসেল সুবিধা
নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজানকে সামনে রেখে সাশ্রয়ী দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশব্যাপী বিশেষ ট্রাকসেল কর্মসূচি চালু করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এই উদ্যোগের মাধ্যমে লাখো ভোক্তার কাছে সরাসরি পণ্য বিক্রি করা হবে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, বর্তমানে স্মার্ট কার্ডধারী পরিবারের জন্য ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহ কার্যক্রম চালু রয়েছে। এর পাশাপাশি রমজান মাসে অতিরিক্তভাবে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ ভোক্তাকে সুবিধা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সংস্থাটি জানায়, রোজার সময় নিয়মিত বিক্রি হওয়া ভোজ্যতেল, ডাল ও চিনির সঙ্গে ছোলা ও খেজুরও ট্রাকসেলে অন্তর্ভুক্ত থাকবে। তবে প্রতিটি পণ্যের নির্ধারিত দাম ও পরিমাণ পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
টিসিবির তথ্য অনুযায়ী, রমজান শুরুর আগের দিন থেকেই এই ট্রাকসেল কার্যক্রম শুরু হতে পারে। এর মূল উদ্দেশ্য হলো রমজানে নিম্ন ও মধ্যআয়ের মানুষের জন্য প্রয়োজনীয় খাদ্যপণ্য সহজলভ্য রাখা এবং বাজারে মূল্যচাপ কিছুটা কমানো।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত