ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
প্রশাসনের সকল স্তর থেকে ফ্যাসিবাদী কর্মকর্তাদের সরানোর দাবি বিএএসএ-র
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএএসএ) নতুন কমিটি জনপ্রশাসন খাতের ফ্যাসিবাদী কর্মকর্তাদের সরিয়ে যোগ্য ও বঞ্চিত কর্মকর্তাদের পদায়ন করার দাবি জানিয়েছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহসানুল হকের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সাক্ষাৎকারে অংশ নেন বিএএসএ-এর সহ-সভাপতি ও শিল্প সচিব মো. ওবায়দুল রহমান, মহাসচিব অতিরিক্ত সচিব মো. বাবুল মিয়া এবং ২৫-৩০ জন কর্মকর্তা।
সাক্ষাৎকালে তারা বলেন, বিগত সরকারের সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইংয়ে থাকা ফ্যাসিবাদী কর্মকর্তাদের অপসারণ করে যোগ্য কর্মকর্তাদের পদায়ন করা জরুরি। এছাড়া অন্যান্য মন্ত্রণালয়ে ফ্যাসিবাদী কর্মকর্তা থাকলে তাদেরও সরিয়ে যোগ্যদের স্থানান্তর করতে হবে।
তাদের আরও দাবি, যোগ্যতার ভিত্তিতে বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি (রিভিউ) দেওয়া হোক। এছাড়া ফ্যাসিবাদী কর্মকর্তাদের কোনোভাবেই শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না, এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি