ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বিএনপি নেতাদের কোম্পানির শেয়ার দামে উল্লম্ফন
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর প্রথম কর্মদিবসেই শেয়ারবাজারে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। বিশেষ করে বিএনপির নেতাদের সাথে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ার দর বাড়ার মিছিলে নেতৃত্ব দিয়েছে। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ২০০ পয়েন্ট বেড়ে বাজার ইতিবাচক অবস্থানে ফিরেছে, যেখানে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ২৭৫ কোটি টাকায়।
বাজার বিশ্লেষণে দেখা যায়, তালিকাভুক্ত সিকিউরিটিজগুলোর মধ্যে ৯২.৩৯ শতাংশেরই দর বেড়েছে। এর মধ্যে ৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের দর সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে। মূলত নতুন সরকারের অধীনে ব্যবসা-বান্ধব পরিবেশ এবং নীতিগত ধারাবাহিকতার প্রত্যাশায় বিনিয়োগকারীরা বাজারে সক্রিয় হয়েছেন।
ফেনী-৩ আসন থেকে জয়ী বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর কোম্পানি 'কে অ্যান্ড কিউ' এর শেয়ার দর ৮.৭৪ শতাংশ বেড়ে ৪৭০ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে। কোম্পানিটি ২০২৪-২৫ অর্থবছর এর জন্য ৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এছাড়া মিন্টুর মালিকানাধীন ন্যাশনাল ব্যাংকের শেয়ার দরও ৯.৭৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মানিকগঞ্জ-৩ আসন থেকে জয়ী আফরোজা খান রিতার 'মুন্নু গ্রুপ' এর তিন প্রতিষ্ঠানের শেয়ারেও ছিল জয়জয়কার; যেখানে মুন্নু ফেব্রিক্স ৯.৮৭ শতাংশ এবং মুন্নু সিরামিক ৯.২৫ শতাংশ দর বেড়েছে।
ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের বিজয়ের পর ঢাকা ব্যাংকের শেয়ার ৯.৬৩ শতাংশ বেড়ে ১৪ টাকা ৮০ পয়সায় পৌঁছেছে। পাশাপাশি বিএনপি নেতা মিজানুর রহমান সিনহার একমি ল্যাবরেটরিজের শেয়ার দর ৫.২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটি সর্বশেষ অর্থবছরে ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অন্যদিকে কুড়িগ্রাম-৩ আসনে তাসভির উল ইসলাম হারলেও তার প্রতিষ্ঠান কাশেম ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ৬.৭৩ শতাংশ বেড়েছে।
তবে এই জোয়ারের বিপরীতে ভিন্ন চিত্র দেখা গেছে জামায়াতে ইসলামীর সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে। ইসলামী ব্যাংক বাংলাদেশের শেয়ার দর ৪.৯৯ শতাংশ এবং ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের দর ২.৯৭ শতাংশ হ্রাস পেয়েছে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক প্রভাবে শেয়ার দরে এমন উত্থান সাময়িক হতে পারে। তাই দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে কোম্পানির মৌলিক ভিত্তি, আর্নিং গ্রোথ এবং নগদ প্রবাহ দেখে সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)