ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
আমি পদত্যাগ করি নি: আইজিপি বাহারুল আলম
নিজস্ব প্রতিবেদক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের পদত্যাগ নিয়ে ছড়িয়ে পড়া খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছেন তিনি নিজেই। সামাজিক ও গণমাধ্যমে প্রচারিত এ তথ্য সঠিক নয় বলে স্পষ্ট করেছেন আইজিপি।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাহারুল আলম বলেন, তিনি কোনো পদত্যাগপত্র জমা দেননি এবং দায়িত্বে বহাল আছেন।
এর আগে বিকেল থেকে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয় যে, চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া এই আইজিপি ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সেই খবর দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
বাহারুল আলমকে ২০২৪ সালের ২১ নভেম্বর পুলিশ মহাপরিদর্শক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। তাকে দুই বছরের জন্য এ পদে দায়িত্ব দেওয়া হয়।
সেই হিসাবে আগামী ২০ নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০২০ সালে তিনি পুলিশ বিভাগ থেকে অবসর গ্রহণ করেছিলেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)