ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
চট্টগ্রামে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন: জেলা প্রশাসক
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হলেও চট্টগ্রামে ভোটারদের মধ্যে কোনো অসন্তোষ দেখা যায়নি; বরং তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
রোববার (১৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এবারের নির্বাচনে ভোটারদের দুটি ব্যালটে ভোট দিতে হয়েছে। এ ছাড়া বোরকা পরিহিত নারী ভোটারদের পরিচয় যাচাই করতে অতিরিক্ত সময় লেগেছে। ফলে স্বাভাবিকভাবেই ভোটকেন্দ্রে লাইনের দৈর্ঘ্য ও অপেক্ষার সময় বেড়েছে।
তিনি জানান, সময় বেশি লাগলেও ভোটাররা বিরক্ত না হয়ে উৎসাহের সঙ্গেই ভোটাধিকার প্রয়োগ করেছেন। পুরো প্রক্রিয়ায় তাদের আচরণ ছিল ইতিবাচক ও সহযোগিতামূলক।
নির্বাচন আয়োজন প্রসঙ্গে জেলা প্রশাসক দাবি করেন, সরকারের লক্ষ্য ছিল ইতিহাসের সেরা নির্বাচন আয়োজন করা, এবং সেই লক্ষ্য সামনে রেখেই চট্টগ্রামে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এ উদ্দেশ্যে বিভিন্ন নতুন উদ্যোগ নেওয়া হয়েছে, যা দেশের নির্বাচনী ব্যবস্থায় আগে দেখা যায়নি বলেও তিনি উল্লেখ করেন।
নির্বাচন পরিচালনায় কিছু চ্যালেঞ্জ ছিল উল্লেখ করে তিনি বলেন, দায়িত্ব পালন করতে আসা অনেক কর্মকর্তা ছিলেন নতুন এবং এ অঞ্চলের পরিবেশ সম্পর্কে তাদের পূর্ব অভিজ্ঞতা ছিল না। তবুও তারা বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
তিনি আরও বলেন, কর্মকর্তারা মনে করেছেন এবারের নির্বাচন রাষ্ট্রের ভাবমূর্তির সঙ্গে জড়িত। নতুন বাংলাদেশ গঠন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে একটি সুষ্ঠু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অতীতের নির্বাচনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা নিয়ে সমালোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আগে ভোটাধিকার রক্ষায় ব্যর্থতার অভিযোগ উঠলেও এবার পরিস্থিতি ছিল ভিন্ন। সরকার ও সংশ্লিষ্ট সব বাহিনী নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে সচেষ্ট ছিল।
প্রিজাইডিং অফিসার নিয়োগ প্রসঙ্গে তিনি জানান, কিছু সীমাবদ্ধতার কারণে নতুন কর্মকর্তাদের নিয়োগ দিতে হয়েছে। তাদের পরিচয় ও পূর্ববর্তী কার্যক্রম যাচাই-বাছাই করেই দায়িত্ব দেওয়া হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত