ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
দেশবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে দেশবাসী এবং বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা ও দোয়া জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রবিবার দেওয়া এক বাণীতে তিনি রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং সকলকে এই মাসের শিক্ষা হৃদয়ে ধারণ করার আহ্বান জানান।
বাণীতে তিনি উল্লেখ করেন, রমজান আত্মসংযম, ত্যাগ, ধৈর্য ও সহমর্মিতার মাস। সিয়াম সাধনা, দান-সদকা এবং অধিক ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি আল্লাহর সন্তুষ্টি ও ক্ষমা লাভের অনন্য সুযোগ এনে দেয় এ মাস। একই সঙ্গে পারস্পরিক সম্প্রীতি ও মানবিক বন্ধন আরও দৃঢ় করার সময় এটি।
অধ্যাপক ইউনূস বলেন, রমজান ব্যক্তি ও জাতীয় জীবনে অন্যায়, দুর্নীতি ও অবিচার থেকে দূরে থাকার শিক্ষা দেয়। ন্যায়, সততা ও কল্যাণভিত্তিক সমাজ গঠনে এই মাস আমাদের অনুপ্রাণিত করে। ইবাদতের পাশাপাশি সত্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা ও মানবিকতার চর্চা রমজানের মূল বার্তা বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, দরিদ্র ও বঞ্চিত মানুষের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করা এবং তাদের পাশে দাঁড়ানোও রমজানের গুরুত্বপূর্ণ শিক্ষা। সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার আহ্বান জানান তিনি।
প্রধান উপদেষ্টা সবাইকে ভোগ-বিলাস ও হিংসা-বিদ্বেষ পরিহার করে বেশি বেশি কোরআন তেলাওয়াত, দোয়া, তওবা ও সৎকর্মে মনোনিবেশ করার আহ্বান জানান। পাশাপাশি তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন রোজা, নামাজ, দান-সদকা ও সব নেক আমল কবুল হয় এবং রমজানের শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়নের তাওফিক দান করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ