ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
আজ কবি আল মাহমুদের ষষ্ঠ মৃ'ত্যুবার্ষিকী
নিজস্ব প্রতিবেদক: আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) দ্রোহ, প্রেম, প্রকৃতি ও প্রার্থনার কবি আল মাহমুদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। ২০১৯ সালের এই দিনে বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র আল মাহমুদ আমাদের থেকে চিরবিদায় নেন।
বায়ান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তর পর্যন্ত দেশের রাজনৈতিক ও সামাজিক সংগ্রামের প্রেক্ষাপটে তাঁর কবিতা গণমানুষের মুক্তিকামী চেতনায় অনুপ্রেরণা জুগিয়েছে। তাই তিনি সমকালীন সাহিত্যে এবং সবুজের কবিতার মাধ্যমে দেশবাসীর হৃদয়ে অমর হয়ে আছেন।
কবি আল মাহমুদ ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম মীর আবদুর রব, মাতার নাম রওশন আরা মীর। তার পিতৃপ্রদত্ত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। কবির দাদা আব্দুল ওহাব মোল্লা ছিলেন হবিগঞ্জ জেলার জমিদার।
বাংলাদেশের বিভিন্ন সামাজিক ও সাহিত্যিক সংগঠন তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণোৎসব ও সাহিত্য অনুষ্ঠানের আয়োজন করেছে।
‘কালের কলস’ সংগঠনের সম্পাদক আবিদ আজম জানিয়েছেন, বাংলা একাডেমির আল মাহমুদ কর্ণারে আজ বিকেলে কবির স্মরণসভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে শিল্প-সাহিত্য ও সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কবির ভক্তরা উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে কবির জীবন ও কর্মের ওপর আলোচনা, আবৃত্তি এবং সঙ্গীত পরিবেশনের আয়োজন করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে