ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
রমজানে স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের
নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসজুড়ে দেশের সব সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর ফলে নির্ধারিত সময়সূচি পরিবর্তন করে ৮ মার্চের পরিবর্তে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি কার্যকর হবে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেন।
এর আগে, গত ৫ জানুয়ারি পুরো রমজান মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার দাবি জানিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে উকিল নোটিশ পাঠান আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল। সংশ্লিষ্ট দুই সচিবের কাছে রেজিস্ট্রি ডাকযোগে নোটিশটি পাঠানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়, দেশের প্রায় ৯৮ শতাংশ নাগরিক মুসলমান এবং স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার প্রথা প্রচলিত। সংবিধানের ৩১ অনুচ্ছেদ এবং ১৫২(১) অনুচ্ছেদের আলোকে প্রথা ও রীতিও আইনের অন্তর্ভুক্ত এই যুক্তিতে রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্তকে অসাংবিধানিক বলা হয়।
এছাড়া রমজান মাসে স্কুল চালু রাখা শিক্ষার্থীদের জন্য এক ধরনের বৈষম্য বলেও দাবি করা হয় নোটিশে। সেখানে বলা হয়, ছোট শিক্ষার্থীরা সারাদিন রোজা রেখে ক্লাস করলে শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়তে পারে এবং ধর্মীয় অনুশীলনে বাধার আশঙ্কা থাকে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, রমজানে স্কুল চালু থাকলে শহরাঞ্চলে যানজট বেড়ে জনদুর্ভোগ তীব্র হয়। এসব কারণ বিবেচনায় পুরো মাস ছুটি রাখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর