ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
প্রথমবারের মতো নির্বাচনের পর সংখ্যালঘু নির্যাতন ঘটেনি: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক: প্রথমবারের মতো নির্বাচনের পর দেশে কোনো সংখ্যালঘু বা রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
প্রেস সচিব বলেন, “এবারের নির্বাচন ছিল এমন, যেখানে গুম-খুনের ঘটনা ভুক্তভোগী দল এবং জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা ব্যক্তিরা বিরোধী দল হিসেবে অংশ নিয়েছেন। এবং প্রথমবারের মতো নির্বাচনের পর সংখ্যালঘুদের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি।” তিনি সাংবাদিকদেরও এ বিষয়ে নজর রাখার আহ্বান জানান।
শফিকুল আলম আরও বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্বাচনের সাফল্য ও ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরা হয়েছে। বিশেষভাবে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বপূর্ণ ভূমিকা প্রশংসা করা হয়েছে।
তিনি উল্লেখ করেন, “প্রধান উপদেষ্টা বলেছেন, এটা একটি মহাসাফল্য। দেশের ইতিহাসে এমন সুন্দর ও সফল নির্বাচন হয়েছে কি না সন্দেহ। হোম মিনিস্ট্রির সব সংস্থা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী এজেন্সি, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, আনসার এবং সেনাবাহিনী অত্যন্ত প্রশংসনীয়ভাবে দায়িত্ব পালন করেছে।”
প্রেস সচিব আরও জানান, এই নির্বাচনে বিরোধী দল হিসেবে প্রথমবারের মতো গুম-খুনের শিকার ও জুলাই বিপ্লবের সঙ্গে যুক্ত নেতারা অংশগ্রহণ করেছেন। এতে দেশের সমাজের বৃহৎ অংশের প্রতিনিধি উপস্থিতি নিশ্চিত হয়েছে।
এছাড়া নতুন সরকারের শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত সব দেশের পররাষ্ট্রমন্ত্রী ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে তিনি জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি
- শিক্ষার লক্ষ্য শুধু জীবিকা নয়, ভালো নাগরিক হওয়া: নৌপরিবহন মন্ত্রী
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান