ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
আদালত নির্দেশ দিলে ভোট পুনর্গণনা হবে: ইসি সদস্য
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের উপর স্বচ্ছতা নিয়ে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে জোটের পক্ষে কমিশনে এই অভিযোগ দাখিল করা হয়।
ইসি সদস্য আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের বলেন, “আদালতের নির্দেশ থাকলে ভোট পুনর্গণনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কোনো আইনি বাধা নেই।” তিনি আরও জানান, কমিশন ইতিমধ্যেই ১১ দলীয় জোটের গেজেট প্রকাশ সংক্রান্ত অভিযোগের জবাব দিয়েছে। ইসি দাবি করেছে, গেজেট প্রকাশে কোনো তড়িঘড়ি হয়নি এবং সবকিছু আইনের মধ্যে সম্পন্ন হয়েছে।
জোটের অভিযোগ ছিল যে ৩২ আসনের ভোট কারচুপি করে তাদের প্রার্থীরা হারিয়েছেন। তারা সংশ্লিষ্ট আসনের পুনর্গণনারও আবেদন করেছিলেন। তবে কমিশন জানিয়েছে, গেজেট প্রকাশ হওয়ায় পুনর্গণনা করা সম্ভব নয়।
ইসি আনোয়ারুল বলেন, “আমরা সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেরেছি। নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশার চেয়ে বেশি ফলাফল প্রদান করা হয়েছে।”
শেরপুর-৩ আসনের ফলাফলের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর