ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
মেয়াদ শেষের আগেই পদত্যাগ করলেন আইজিপি বাহারুল আলম
নিজস্ব প্রতিবেদক: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম নিজ ইচ্ছায় পদত্যাগ করেছেন। রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।
এর আগে, সকালে পুলিশ সদর দপ্তরে নিয়মিত বৈঠকে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কথা বলার সময় তিনি পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
সেই বৈঠকটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি ও নিয়মিত সভার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত কর্মকর্তারা তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ করেন। তবে বৈঠকের শেষপর্যায়ে কোনো চূড়ান্ত উত্তর দেননি।
দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার পর পুলিশ সদর দপ্তরের কর্মকর্তাদের মধ্যে বিস্ময় দেখা দেয়। এ খবর দ্রুত বাহিনীর সদস্যদের মধ্যেও ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, গত জানুয়ারিতে আইজিপি সরকারি পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন প্রশাসনিক পদে রদবদলের ধারাবাহিকতায় ২১ নভেম্বর বাহারুল আলমকে আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
তিনি ২০২০ সালে পুলিশের পদ থেকে অবসরে যান। এরপর অন্তর্বর্তী সরকার তাকে দুই বছরের চুক্তিভিত্তিক আইজিপি হিসেবে নিয়োগ দেয়। চলতি বছরের ২১ নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও তিনি নির্ধারিত সময়ের আগেই পদত্যাগ করেছেন।
মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)